Monday , 5 September 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে তেরেজা ও বিদ্যালয় দিবস

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় তেরেজা ও বিদ্যালয় দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী, বার্ষিক ম্যাগাজিন উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৫ সেপ্টেম্বর সোমবার পৌর শহরের গোবিন্দনগরস্থ সেন্ট মাদার তেরেজা স্কুলে এ ২ টি দিবস পালিত হয়। সেন্ট মাদার তেরেজা স্কুলের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভায় ঠাকুরগাঁও ক্যাথমিক চার্চের পালক পুরোহিত ফাদার প্রদীপ মারান্ডীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, অতিথি দিনাজপুর ধর্মপ্রদেশ বিশপ ড. সেবাস্টিয়ান টুডু, বিশেষ অতিথি পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জিয়ারুল ইসলাম, দিনাজপুর ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশনের সেক্রেটারী ফাদার আন্তনী সেন, দিনাজপুর সেন্ট ফ্রান্সিস জেভিয়ার স্কুল এর প্রধান শিক্ষক ও সিআইসি সিস্টার বীণা রোজারিও, ঠাকুরগাঁও রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঘনেশ্যাম বর্মন প্রমুখ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিক্ষাথীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরেবেশিত হয়। এর আগে একটি বার্ষিক ম্যাগাজিন উন্মোচন করে অতিথিবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট বার্তা নিয়ে ভোটের গাড়ি

পীরগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় ৩ যুবক হাসপাতালে

গর্ভেশ্বরী শ্মশান উন্নয়নে ব্যাফেল ড্র’র  ২য় পুরস্কার অটো চার্জার পেলেন অর্জুন

গর্ভেশ্বরী শ্মশান উন্নয়নে ব্যাফেল ড্র’র ২য় পুরস্কার অটো চার্জার পেলেন অর্জুন

রাণীশংকৈলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

রাণীশংকৈলে সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষক মুকুল রানা নিহত

রাণীশংকৈলে তারুণ্যের উৎসবে আনন্দ র‌্যালী

পঞ্চগড়ে ঢাকা ক্লাব লন্ডনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আটোয়ারীতে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা

রাণীশংকৈলে হত দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ভিডিও কনফারেন্সর মাধ্যমে পীরগঞ্জে ৯টি উন্নয়ন স্থাপনার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা