Sunday , 11 September 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় ২ জনের কারাদন্ডাদেশ

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় জমি জবর দখল ও অবৈধভাবে সার মজুত করার অভিযোগে ২ জনের কারাদন্ডাদেশ প্রদান করা হয়। গত ৯ সেপ্টেম্বর শুক্রবার ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ও শীবগঞ্জ এলাকায় এ ২ ব্যক্তিকে কারাদন্ডাদেশ প্রদান করেন ঠাকুরগাঁও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা তাসনিম। জানা যায়, ঐ দিন ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়ন পরিষদের জমি অবৈধভাবে দখলের চেষ্টা করে আবুল কালাম (৭০)। এ সময় ইউপি চেয়ারম্যান সেরেকুল ইসলাম তাকে অনেক বাধা-নিষেধ করলেও তিনি শোনেননি। বিষয়টি প্রশাসনকে জানালে তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়। সে ঠাকুরগাঁও সদর উপজেলার ডোডাপাড়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে। অপরদিকে ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জে টিএসপি সার মজুত রাখার দায়ে প্রদীপ পাল (৬০) কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়। সে ঠাকুরগাঁও সদর উপজেলার মালিগাঁও গ্রামের কার্তিক পালের ছেলে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা মরহুম আমজাদ হোসেনের মৃত্যু বার্ষিকী পালিত

বীরগঞ্জের আলোর পথে ফাউন্ডেশনের পক্ষ থেকে এমপি গোপালকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাপাহার উপজেলা বিএনপি’র শোক ও স্মৃতিচারণ সভা

কাহারোলে সফল নারী ববিতার প্রতি মাসে আয় ৩০ হাজার টাকা

জয়ের কাছ থেকেই আমি কম্পিউটার শিখেছি: প্রধানমন্ত্রী

গভীর রাতে এতিম শিশুদের মাঝে কম্বল জড়িয়ে দিলেন ডিসি

বীরগঞ্জে ক্ষেতের ফসল তুলতে না পেরে বর্গা চাষীদের স্বপ্ন দুঃস্বপ্ন হচ্ছে

বীরগঞ্জে জমির বিবাদ নিয়ে সংঘর্ষে ৬ জন গুরুতর আহত

ঠাকুরগাঁওয়ে নিয়োগ পরিক্ষায় নকল সরবরাহ আটক চার

ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৩৫১টি পরিবারের মাঝে ভেড়া বিতরণকালে এমপি গোপাল রাজনীতির মাঠে খেলার যোগ্যতা হারিয়েছে বিএনপি