Wednesday , 21 September 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে রংপুর বিভাগীয় কমিশনারের সাথে মতবিনিময় সভা

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় রংপুর বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলামের সাথে বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহামেদ, এনএসআই’র জয়েন্ট ডিরেক্টর হেমায়েত হোসেন, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক, ঠাকুরগাঁও চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো: শাহজাহান কবির, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, ঠাকুরগাঁও জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাংবাদিক কামরুল ইসলাম রুবায়েত, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, রানীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্না প্রমুখ। সভায় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সমস্যা সমাধানকল্পে গুরুত্বপুর্ন নানা বিষয়ে আলোচনা করা হয়। পরে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের পক্ষ থেকে রংপুর বিভাগীয় কমিশনারকে একটি শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

​২০২১ সালে বিশ্বে সাংবাদিক গ্রেপ্তারে রেকর্ড

জাতীয়তাবাদী নবীন দল দিনাজপুর পৌর কমিটির নাম ঘোষণা

স্কুল ব্যাংকিং কনফারেন্স এর উদ্বোধন অনুষ্ঠানে আনোয়ারুল ইসলাম স্কুল শিক্ষার্থীদের শৈশব থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়তে স্কুল ব্যাংকিং যথেষ্ট অবদান রাখবে

বিরলের কামদেবপুর এলাকা আদর্শ এলাকা প্রতিষ্ঠিত করতে মাদক ও সামাজিক অসংগতি বিরোধী পদযাত্রা ও জনসভা

খানসামায় আ:লীগের প্রভাবশালী নেতা কর্তৃক বসতবাড়ীর জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আটোয়ারীতে প্রাথমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি মামুন ও সম্পাদক বাহারাম

পীরগঞ্জে দুর্যোগ প্রশমন দিবসআলোচনা সভা

বিরলে কৃষি প্রযুক্তি বিস্তারে কৃষকদের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন

মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলেছে বাংলাদেশ

বীরগঞ্জে যুব কল্যাণ বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ