Tuesday , 13 September 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের উপজেলা পর্যায়ের গ্রীষ্মকালীন ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

মোঃ মজিবর রহমান শেখ,,
স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ঠাকুরগাঁও উপজেলা পর্যায়ে গ্রীষ্মকালীন ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ১১ সেপ্টেম্বর রবিবার বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ প্রাঙ্গনে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরনীর আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা, কারিগরি ক্রীড়া শিক্ষা সমিতি ঠাকুরগাঁও সদর উপজেলা শাখার আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, বিশেষ অতিথি ঠাকুরগাঁও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুর রহমান, সহকারী ঠাকুরগাঁও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রওশন আরা বেগম, ঠাকুরগাঁও চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) আবু রায়হান, মহিলা ক্রীড়া সংস্থার প্রীতি গাঙ্গুলি, ক্রীড়া ব্যক্তিত্ব মাসুদ রানা প্রমুখ। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীসহ ক্রীড়ামোদী ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁও সদর উপজেলা পর্যায়ের ফুটবলের ফাইনাল খেলায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ২-০ গোলে সুগার মিলস উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে ফুটবল, কাবাডি, সাঁতারসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অলংকার সৌখিন নারীদের পছন্দের হিরার অলংকার নিয়ে ডায়মন্ড ওয়ার্ল্ড ৪ দিনের মেলা নিয়ে দিনাজপুর চেম্বারে অগনিত মহিলাদের স্বপ্ন পূরণ করছে

বীরগঞ্জ কাহারোলে হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত নবনির্বাচিত এমপি মনজুরুল ইসলাম

বাসররাতে মুখ ধোয়ার পর থেকে কনেকে চিনতে পারছেন না বর, অতঃপর…

রাণীশংকৈলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা মুজিব গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের পুরুস্কার বিতরণ

কেয়ার নার্সিং কলেজ পরীক্ষা কেন্দ্রে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ১ম বর্ষের পরীক্ষা

জেএসকেএস এর ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান প্রতিকী হিসেবে সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালকের দায়িত্ব পালন করলো ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মেয়ে সাধনা হেম্ব্রম

ঠাকুরগাঁওয়ে তৃণমূল নারীদের সচেতনতায় উঠান বৈঠক

কাহারোল উপজেলা থেকে জাতীয় দলে যাওয়ার মত খেলোয়াড় সৃষ্টি হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

নবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়ছেই

ঠাকুরগাঁওয়ে ৪ কিশোর গ্যাং সদস্য আটক