Monday , 26 September 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে স্ত্রীর অধিকার পেতে স্বামীর বাড়িতে অনশন– স্বামী পালাতক

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা ৮ নং –রহিমানপুর ইউনিনের আরাজী পাইপ পাড়া গ্রামের ৯ নং– ওয়াডে স্ত্রীর অধিকার পেতে আনজুমান আক্তার(২১) নামে এক নারী একই গ্রামের ঐ এলাকায় তার স্বামীর বাড়িতে অবস্থান নিয়ে অনশনে বসেছেন তিন দিন থেকে। অনশনে বসা ঐ নারী আরাজী পাইপ পাড়া এলাকার তোফাজুল হক এর মেয়ে আনজুমান আক্তার। আনজুমা আক্তার তার স্বামীর বাড়িতে অবস্থানের পর পরই ছেলে কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়। এই ঘটনার খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে বুঝিয়ে তার পিতার বাড়িতে যাওয়ার অনুরোধ করে ব্যর্থ হলে এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থল থেকে চলে আসেন।
আনজুমান আক্তার বলেন, প্রেমের সম্পর্কের কারণে সে তার প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে ইসলামী শরিয়ত মোতাবেক কাজীর মাধ্যমে বিয়ে করে তার প্রমিক কে। বিয়ের পর তারা গোপনে সংসার করে পরে এলাকায় ভাড়ায় বেশ কিছুদিন বসবাস করে। কিন্তু বিয়ের কয়েক দিন পর তার স্বামী তাকে না বলে ভাড়া বাসায় তাকে ফেলে রেখে চলে আসে। পরবর্তীতে সে তার স্বামীর বাসায় এলে তার শ্বশুর বাড়ির লোকজন তার সাথে খারাপ ব্যবহার করে তাকে তাড়িয়ে দেয়। এবং মারধোর,অমানসিক নির্যান্তন করে।এ নিয়ে সামাজিক বিচার-শালিসী হলেও তারা তাকে বাসায় তুলছে না। এক পর্যায়ে আনজুমান আক্তার তার স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে আদালতে মামলা মামলা করতে চান।
এদিকে ছেলে মুরাদ হোসেন(২২) ফন করে তারা তাকে মেনে নেয়া তো দুরের কথা উল্টো মিথ্যে মামলা দিয়ে ফাঁসানোর হুমকি প্রদান করে। তাই কোনো উপায়ন্তর না পেয়ে স্ত্রীর অধিকার আদায়ে স্বামীর বাড়িতে অবস্থান করেছেন এবং তা মীমাংসা না হওয়া পর্যন্ত এখানেই অবস্থান করবেন বলে আনজুমান আক্তার জানান ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে অপরিপক্ব লিচু বাজারে বিক্রয় হচ্ছে

বীরগঞ্জে নৌকার বিজয়ী ইউপি চেয়ারম্যানদের সংবর্ধণা

হরিপুরে ৩৫০ পিস টেপেন্ডাডলসহ মাদক কারবারি আটক

তথ্য প্রযুক্তি নির্ভর দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিটি বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে .. ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের হস্তক্ষেপে মাথা গুজার ঠায় হলো মর্জিনার

দিনাজপুর জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিস্কার,পরিছন্নতা অভিযান

পীরগঞ্জে তুলার গোডাউনে আগুন

সেতাবগঞ্জে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ৫০ বছর পূর্তিতে ৫০ টি ফলজ ও বনজ গাছ রোপন করেছে ওয়ালটন প্লাজা

আজ বঙ্গবন্ধু’র ঘনিষ্ঠ সহচর জননেতা এম. আব্দুর রহিম এঁর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী

দিনাজপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে স্মার্ট লাইভস্টক সার্ভিস কমপ্লেক্স উদ্যোক্তা উন্নয়নে ও খামারীদের সেবায় ব্যাপক সাড়া জাগিয়েছে