Friday , 16 September 2022 | [bangla_date]

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় —চেয়ারম্যান মুহাঃ সাদেক কুরাইশী

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২য় বারের মতো চেয়ারম্যান মুহাঃ সাদেক কুরাইশী ।
ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মুহাঃ সাদেক কুরাইশী বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২য় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২য় বারের মতো নির্বাচিত হলে ঠাকুরগাঁও জেলায় খুশির বন্যা বয়ে যায়। হাজার হাজার নেতাকর্মীর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে নতুন চেয়ারম্যান মুহাঃ সাদেক কুরাইশী।
সারাদেশে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ১৯ জেলার ১৯ চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। ৬১ জেলার এ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৬২ জন, সাধারণ সদস্য পদে এক হাজার ৯৮৩ জন ও সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৭১৫ জন। এছাড়া চেয়ারম্যার পদে একজন করে প্রার্থী রয়েছে ১৯ জেলায়। জেলাগুলো হলো, ঠাকুরগাঁও, গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি, টাঙ্গাইল, নওগাঁ, নারায়ণগঞ্জ, ফেনী, বরগুনা, বাগেরহাট, ভোলা, মাদারীপুর, মুন্সিগঞ্জ, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, লালমনিরহাট, শরিয়তপুর, সিরাজগঞ্জ ও সিলেট।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ ১৭ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হলে রিটার্নিং কর্মকর্তারা একক প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে মৎস্য খামারীদের জন্য “আধুনিক প্রযুক্তিতে মাছ চাষ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

ফুলবাড়ীতে বিএনপির ঝটিকা মিছিল, দুই বিএনপি নেতা আটক

পীরগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার শ্রবণ যন্ত্র বিতরণ

দিনাজপুরে শিশু একাডেমীর উদ্যোগে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী

তেঁতুলিয়ায় কলেজ ছাত্র আরিফুল ইসলাম হত্যাকান্ড খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

জেলা পরিষদ নির্বাচনে পীরগঞ্জে মোস্তাফিজার সদস্য নির্বাচিত

হাবিপ্রবিতে ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

কাহারোলে বন বিভাগের রেঞ্চ অফিস ও কোয়াটারগুলো জরাজ্জ্বীর্ণ।। যে কোনো সময় ঘটতে পারে দূঘটনা

পঞ্চগড় মহিলা বিষয়ক কর্মকর্তার ভিডিও ভাইরাল আল্লাহ ও নবীকে দর্শনের দাবি

নোবেল শান্তি পুরস্কারে ট্রাম্পসহ মনোনয়ন পেলেন যারা