Wednesday , 21 September 2022 | [bangla_date]

দিনাজপুরের বিভিন্ন উপজেলার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

দিনাজপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২০২৩ অর্থ বছরে বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্বির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপকারভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা কৃষি অফিস চও¦রে উপকারভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের (দিনাজপুর-ঠাকুরগাও-পঞ্চগড়) অতিরিক্ত পরিচালক কৃষিবিদ প্রদ্বীপ কুমার গুহ। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ নুরুজ্জামান, জেলা প্রশিক্ষন কর্মকর্তা এএসএম সাইফুল ইসলাম, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা প্রমুখ। উল্লেখ্য সদর উপজেলার ১নং চেহেলগাজী, ২নং সুন্দরবন, ৩নং ফাজিলপুর ও ৪নং শেখপুরা ইউনিয়নের ৭৫জন কৃষকের মাঝে ৫কেজি বীজ, ৫কেজি পটাস ও ১০কেজি ডেপ প্রদান করা হয়। এরপর সদর উপজেলা কৃষি অফিসে হল রুমে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২৭জন উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সমন্বয়ে সাপ্তহিক সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের (দিনাজপুর-ঠাকুরগাও-পঞ্চগড়) অতিরিক্ত পরিচালক কৃষিবিদ প্রদ্বীপ কুমার গুহ।
খানসামা
খানসামা(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামায় ২০২২-২০২৩ অর্থবছরে খরিপ-২ মৌসুমের আওতায় মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রণোদনা কার্যক্রম বাস্তবায়নের আওতায় উপজেলার ছয় ইউনিয়নের মোট ৩০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়। প্রত্যেক কৃষককে ১ বিঘা জমির জন্য ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় জাতীয় ভোটার দিবস উদযাপিত

প্রসাশনের নিরবতা রহস্যজনক রাতের আধাঁরে রাণীশংকৈলে শিক্ষক সমিতির ঘর দখল

ঘোড়াঘাটে মুদি দোকান পড়ে ভষ্মীভুত

রানা প্লাজা ট্রাজেডির ৮ বছর.. কেমন আছেন রাণীশংকৈলের স্বজনহারা তিন পরিবার !

দিনাজপুরে শীতার্ত মানুষের মাঝে লন্ডন প্রবাসীর শীতবস্ত্র বিতরণ

হরিপুরে কৃতি সংবর্ধনা ও নারী আত্মরক্ষামুলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পঞ্চগড়ে ক্রীড়া ও ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

দিনাজপুর সদরের কাশিমপুর স্মার্ট পরিবেশ বান্ধব গ্রামের ঘোষনা

বীরগঞ্জে পেঁয়াজ বীজের চাষ, দিন বদলের আশায় চাষিরা

স্বাধীনতার পরাজিত শত্রুরা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে —-হুইপ ইকবালুর রহিম