Friday , 2 September 2022 | [bangla_date]

দিনাজপুরে ওএমএস কর্মসুচির চাল ও আটা খোলা বাজারে বিক্রি শুরু

নি¤œ আয়ের মানুষের জন্য সরকারের ওএমএস কর্মসুচির আওতায় আজ দিনাজপুরে চাল ও আটা খোলা বাজারে বিক্রি শুরু হয়েছে ।জেলা খাদ্য বিভাগের আয়োজনে বৃহস্পতিবার সকালে মিশন রোড এলাকায় জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী ওএমএস ও খাদ্যবন্ধব কর্মসুচির উদ্বোধন করেন ।
উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ,জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন,সদর উপজেলা চেয়রাম্যান ইমদাদ সরকার,উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুইদ,সদর উপজেলা খাদ্যনিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ,জেলা তদারকি কর্মকর্তা আসাদুজ্জামান পারভেজসহ আরো অনেকে ।
৩০ টাকা কেজি দরে চাল ও ১৮ টাকা কেজি দরে আটা দিচ্ছে সরকার এমএসের আওতায় ।টিসিবির ফ্যামিলি কার্ডধারীরাও পাচ্ছে এই ওএমএসের চাল।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ কামাল হোসেন জানিয়েছেন দিনাজপুরের ১৩ উপজেলায় ৩৮টি পয়েন্টে খাদ্য বান্ধব ও খোলা বাজারে খাদ্য কর্মসুচির আওতায় চাল দেওয়া হবে। প্রতি ডিলার পাবেন ২ মেট্রিক টন চাল।এছাড়া ১০৩টি ইউনিয়নে ১ লাখ ৩৮ হাজার ১৭৮ পরিবার ১৫টাকা কেজি দরে মাসে ৩০ কেজি চাল ক্রয় করতে পারবেন। সেপ্টেম্বর,অক্টোবর ও নভেম্বর এই ৩ মাস কার্ডধারীরা চাল পাবেন। দিনাজপুরে মোট সাড়ে ৪ লাখ দরিদ্র মানুষ এই সুবিধা ভোগ করবেন। এ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষে সবরকম তৎপরতা ও তদারকি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

কাহারাল ৫২ বস্তা রাসায়নিক সার উদ্ধার

আগামী পাঁচ বছরে দেশের দারিদ্রতা শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে —-নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি

দিনাজপুরে জামায়াতের গণমিছিল

দেশে কি করা হবে, আর কি করা হবে না সেটা এদেশের জনগণই সিদ্ধান্ত নিবে —–নৌ পরিবহন প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে তিনটি মামলা দায়ের বিএনপি-জামায়াতের ১৫শত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২৬জন

রানীশংকৈলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

কলেজছাত্র মিলন অপ’হ’রণ ও হ’ত্যা।।লোমহ’র্ষক বর্ণনা ডিবির

সাপাহারে আনিসা ও মাহবুবউজ জামান মেমোরিয়াল ট্রাস্ট’র খাদ্য সামগ্রী বিতরণ

ঘোড়াঘাটে নবাগত উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তার যোগদান