Saturday , 17 September 2022 | [bangla_date]

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধে ও জনসচেতনতা তৈরীতে পুতুল নাচ-নাটিকা ও আলোচনা সভা

শনিবার দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়ন করিমুল্ল্যাপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ক্ষুদ্র প্রকল্প বাস্তবায়ন প্রকল্পের আওতায় ক্ষুদ্র প্রকল্প বাস্তবায়ন কমিটি আউলিয়াপুর পিএফএ’ এর বাস্তবায়নে এবং দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় বাল্য বিবাহ প্রতিরোধ ও জনসচেতনতা তৈরীতে পুতুল নাচ, নাটিকা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ গুলজার হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ নাফুন নাহার, ইউপি সদস্য মোস্তফা কামাল ও গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মোঃ সাইফুদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন এর প্রোগ্রাম অফিসার ডরিস লিয়া হাসদা। সঞ্চালকের দায়িত্ব পালন করেন যুব ফোরামের সভাপতি মোঃ নাঈম। বক্তারা বলেন, বাল্য বিবাহ একটি সামাজিক ব্যধি। শুধু আইন দিয়ে বাল্য বিবাহ প্রতিরোধ করা সম্ভব নয়। এর জন্য চাই সামাজিক আন্দোলন। শিশুদের সামাজিক নিরাপত্তার জন্য আমাদের কাজ করতে হবে। তাদের সুরক্ষার জন্য সুরক্ষায় বলয় তৈরী করতে হবে। উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশন আউলিয়াপুর ইউনিয়ন পরিষদকে বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন গড়তে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাইকেল র‌্যালী, নাটিকা, পুতুল নাচসহ প্রতিটি বাড়ীতে বাল্য বিবাহ প্রতিরোধ স্টিকার লাগানোর কর্মসূচী পালন করছে। শিশু ফোরাম ও যুব ফোরামের সদস্যরা একটি মনোজ্ঞ নাটিকা ও পুতুল নাক পরিবেশন করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ভাষা সৈনিক মরহুম দবিরুল ইসলাম রাষ্ট্রীয় স্বীকৃতি এখনো পেল না

মহিলা কলেজের শ্রেণিকক্ষে বিয়ের মঞ্চ, ক্যাম্পাসে খাওয়াদাওয়া

আঞ্জুমান মুফিদুল ইসলাম দিনাজপুর জেলা শাখার শীতবস্ত্র বিতরন

বোচাগঞ্জে কঙ্কাল চুরির গুঞ্জন! ঘটনা স্থল পরিদর্শন করেছে প্রশাসন

আগত ভক্ত ও দর্শনার্থীদের সাথে সদাচরণ ও বিনয়ী হতে হবে —- পুলিশের ব্রিফিংয়ে সহকারি পুলিশ সুপার স্নেহাশীষ

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

পীরগঞ্জে প্রাণী সম্পদ প্রদর্শনী উদ্বোধন

আটোয়ারীতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা

বীরগঞ্জে বাল্যবিবাহ ও নিরাপদ ইন্টারনেট ব্যবহার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পার্বতীপুর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও পূজা উদযাপন কমিটির প্রস্তুতি সভা