Tuesday , 6 September 2022 | [bangla_date]

দিনাজপুরে জীবন ও সম্পদের নিরাপত্তা চেয়ে অসহায় সেলিনা বেগমের সংবাদ সম্মেলন

সন্ত্রাসীদের ভয়ে জীবন বাচাঁতে পরিবার পরিজন নিয়ে ঘরবাড়ি ছেড়ে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছেন দিনাজপুর সদরের দেওতৈড় গ্রামের অসহায় গৃহবধু মোছা: সেলিনা বেগম।
জীবন ও সম্পদ রক্ষার দাবী জানিয়ে শনিবার সকালে দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের দেওতৈড় গ্রামের খতিব উদ্দীনের স্ত্রী সেলিনা বেগম।
এসময় তিনি লিখিত বক্তব্যে বলেন,গত ১৯ আগষ্ট শুক্রবার বিকালে বিনা অনুমতিতে জমির কুশার কাটা কেন্দ্র করে সন্ত্রাসী নিরব, মামুন, আনিসুর, রুবেল ও জহুরুলসহ অন্যান্যদের সাথে র্তকবির্তক হলে তারা আমাকে এবং আমার আত্বীয় শরিফুল এবং সাগরকে নির্দয় ও নিষ্ঠুরভাবে পিটিয়ে জখম করে। এরপর তারা অন্যায়ভাবে ক্ষমতার প্রভাব খাটিয়ে ওইদিন পুলিশের হাতে তুলে দেয় আমাদের। পরদিন ২০/০৮/২২ ইং তারিখে তারা আমাকে ও আমার স্বামীসহ কয়েকজনের নামে মিথ্যা মামলা (জি.আর মামলা নং ৫২৫/২২) দিয়ে পুলিশের মাধ্যমে থানা হেফাজত থেকে আমাদেরকে আদালতে প্রেরন করে। ওইদিন আদালত থেকে আমি জামিনে মুক্ত হই এবং ২২/০৮/২২ তারিখে দিনাজপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহন করি। বিগত সময়ের মধ্যে আমার অনুপস্থিতিতে তারা আমার ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়,ফলে আর্থিক ভাবে আমি কয়েক লক্ষাধিক টাকা ক্ষতির সন্মুখিন হয়েছি।
এব্যাপারে ২৯ আগষ্ট আমি নিজে বাদী হয়ে মাসুম, আনিসুর, রুবেল, জহুরুল, মোছা: আকলি, আয়শা, শরবানু, পারভিন ও বানু‘র নাম উল্লেখ করে দন্ডবিধি আইনের ১৪৩/ ৪৪৮/ ৩২৩/ ৩০৭/ ৩৫৪/ ৩৮০/ ৪২৭/ ৫০৬ (।।) /১১৪/ ৩৪ ধারায় দিনাজপুর সদর আমলি আদালতে একটি মামলা করেছি, মামলা নং ৮৩২সি/২০২২ইং। তারপরেও উল্লেখিত আসামীরা প্রকাশ্যে হুমকি দেওয়ায় আমরা নিজ বাড়িতে উঠতে পারছি না। জীবন বাঁচাতে স্বামী সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে অনত্র পালিয়ে বেড়াচ্ছি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি ন্যায় বিচারসহ আমার বসতবাড়িতে বসবাসের জন্য প্রশাসনের কাছে জীবন ও সম্পদের নিরাপত্তা দাবী করছি।
এসময় তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন শরিফুল ইসলাম এবং উপস্থিত শফিকুল ইসলাম শাফি, মোছা: সেলিনা, খতিব উদ্দীন ও বেবি বেগম প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ

ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ীর ব্যতিক্রমী দন্ডাদেশ

বীরগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

হরিপুরে বিএমডিএ কর্তৃক আর্দশ কৃষক প্রশিক্ষণ শুরু

ঈদ-উল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন-মুহা. সাদেক কুরাইশী

হরিপুরে নবাগত নির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও মহিলা সদস্যদের দায়িত্ব গ্রহন

পীরগঞ্জে এরশাদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জাতীয় পদকপ্রাপ্ত কবি ও সাবেক ব্যাংক কর্মকর্তা ও সাংবাদিক আকতারুল আলম বুলু’র ইন্তেকাল

মরে যাচ্ছে ঢেপা নদী, নদীর বুকে আবাদ হচ্ছে বিভিন্ন ফসল

অধ্যাপক মুহম্মদ মহসীনের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা