Monday , 26 September 2022 | [bangla_date]

দিনাজপুরে বিশ্ব নদী দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি \
‘আমাদের জনজীবনে নৌপথ’ এই প্রতিপাদ্য নিয়ে র‌্যালী, আলোচনা সভার মধ্য দিয়ে ‘বিশ্ব নদী দিবস’ দিনাজপুরে পালিত হয়েছে।
গতকাল রবিবার দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে এই র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার আগে জেলা প্রশাসক কার্যালয়ের চত্ত¡র থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা নদী রক্ষা কমিটির সভাপতি খালেদ মোহাম্মদ জাকী। আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ বারিউল করিম খান, দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ খালেদুর রহমান প্রমুখ।

অপরদিকে, মানুষের জন্য নদী, নদী বাঁচাও দেশ বাঁচাও এই শ্লোগান নিয়ে আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে বীরগঞ্জে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস বীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিজয় চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা উত্তর জনপদের আত্রাই, ঢেপা, পূনর্ভবা ও তিস্তা নদীসহ দেশের সকল নদী দখল-দূষণ ও নদীর স্বাভাবিক গতিপ্রবাহ নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, নদী রক্ষায় সঠিক পদক্ষেপ না নেওয়ায় কালের গর্ভে নদীগুলো বিলিন হয়ে যাচ্ছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, গ্রীন ভয়েস বীরগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক ফরহাদ হোসেন, মানবাধিকার কর্মী সোহেল আহমেদ, বারডেম মেডিকেল কলেজ এর শিক্ষার্থী আল ইমরান হোসেন প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রানীশংকৈলে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু

পীরগঞ্জে পর্নোগ্রাফি সহ ওয়ারেন্টের ৮ আসামী গ্রেফতার

আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে একাদশের ওরিয়েন্টেশন ক্লাস

বীরগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মত বিনিময় সভায় বাইসাইকেল ও রোগীদের মাঝে চেক বিতরণ

পীরগঞ্জ থানার ওসি’র মোবাইল নম্বর ক্লোন করে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীর নিকট টাকা দাবি

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল কাতিহার অতিরিক্ত টোল আদায়ের জন্য , ৩০ হাজার টাকা জরিমানা

হরিপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ের আউলিয়া ঘাটে নৌকাডুবি দূর্ঘটনার চারদিন পর মিলল হিমালয়ের মরদেহ \ মৃতের সংখ্যা বেড়ে ৬৯\ তদন্ত কমিটির মেয়াদ বাড়ল আরও ৩ কর্ম দিবস

জেলা আওয়ামী মৎস্যজীবীলীগের ত্রি বার্ষিক সম্মেলন

পরীক্ষা দিতে না পারায় গ্যাস ট্যাবলেট খেয়ে পরীক্ষার্থীর মৃত্যু