Tuesday , 27 September 2022 | [bangla_date]

দিনাজপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদ্যাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালির নেতৃত্ব দেন প্রধান অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। এর পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান। জেলা প্রশাসনের সহকারী কমিশনার অনিন্দিতা রানী ভৌমিকের সঞ্চলনায় মুক্ত আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার দিনাজপুরের উপ-পরিচালক মোঃ মোখলেছুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, দিনাজপুর সরকারি কলেজের শিক্ষক এ বি এম রহমতুল্লাহ, টুরিস্ট পুলিশ ভ‚ষন চন্দ্র বর্মন, দিনাজপুর পর্যটন কর্পোরেশনের ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম, সবুজ সংরক্ষণ সংগঠনের সভাপতি মকিদ হায়দার শিপন, দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রণজিৎ সিংহ, জাগ্রত সমাজ সংস্থার আফসানা ইমু, উদ্যোক্তা সম্পা দাস মৌ, জিলা স্কুলের শিক্ষক মোঃ সবুজ, সাহিত্য কর্মী শ্রী দীপা রানী প্রমুখ। বিশ্ব পর্যটন দিবসের এবারের প্রতিপাদ্য ছিল “পর্যটনে নতুন ভাবনা”।
খানসামা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ “পর্যটনে নতুন ভাবনা” শ্লোগানকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস-২০২২ উপলক্ষ্যে দিনাজপুরের খানসামায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, পিআইও এনামুল হাসান, নির্বাচন কর্মকর্তা জিকরুল হক, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস.এম. এ মান্নান, উপ সহকারী প্রকৌশলী সুশীতল গোবিন্দ দেব প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় ১১ গ্রাম হেরোইন ও ট্রাকসহ দুই যুবক আটক

চিরিরবন্দরে গরুর দাম কমে যাওয়ায় বিপাকে মালিক-খামারিরা

দিনাজপুরে আন্তর্জাতিক দুর্নীতি দিবসে উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক জাতীয় উন্নয়ন ও অগ্রগতির প্রতিবন্ধকতার মূল কারণ হলো দুর্নীতি

মার্কিন কংগ্রেস ভবনে হামলা ॥ নিহত ৪

প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ দল ঘোষণা

কাহারোলে জামায়াতের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

দিনাজপুর জাল নোট ও জাল নোট তৈরির উপকরণ জব্দ, আটক ২

দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্তর চড়ুই পাখির অভায়রন্য

বীরগঞ্জে ৭ দফা দাবিতে জাতীয় হিন্দু মহাজোটে মানববন্ধন কর্মসূচি

এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের সাফল্য কামনা ও শুভেচ্ছা জানিয়ে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষমান অবিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ

এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের সাফল্য কামনা ও শুভেচ্ছা জানিয়ে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষমান অবিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ