Thursday , 1 September 2022 | [bangla_date]

দিনাজপুরে মহিলা পরিষদ ছাত্রীদের নিয়ে মত বিনিময় সভায় কানিজ রহমান

করোনা পরবর্তী কালে পড়াশোনার পাশাপাশি তোমাদের মানবিক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত করতে হবে
বুধবার ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ মহিলা পরিষদ দিনজাপুর জেলা শাখার আয়োজনে ও শিক্ষা ও সংস্কৃতি উপ-পরিষদের উদ্যোগে করোনা পরবর্তী কলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা ও করণীয় সম্পর্কে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি কানিজ রহমান। আলোচ্যক হিসেবে আলোচনা করেন জেলা কমিটির নির্বাহী সদস্য ও সুইহারী শিক্ষানিকেতনের শিক্ষিকা রুখসানা বিলকিস। স্বাগত এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রাজিয়া সুলতানা। বক্তারা বলেন, করোনা পরবর্তী কালে পড়াশোনার পাশাপাশি তোমাদের মানবিক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত করতে হবে। পড়াশোনার পাশাপাশি তোমাদের অসহায়, লাঞ্ছিত মানুষের পাশে দাঁড়াতে হবে। আমরা জানি করোনা মহামারী তোমাদের অনেক ক্ষিতি করেছে। সেই ক্ষতি পুষিয়ে নিতে তোমাদের প্রচুর পড়াশোনার করতে হবে। করোনার সময় অনেক মেয়ে বাল্য বিবাহের-ইভটিচিং এর শিকার হয়েছে। তাই তোমাদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখতে হবে। তোমাদের পাশে প্রধান শিক্ষক ও মহিলা পরিষদ আছে এবং থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
পরিবেশবান্ধব পদ্ধতিতে লিচুর ফল ছেদক  পোকা দমনে হাবিপ্রবিতে চলছে গবেষণা

পরিবেশবান্ধব পদ্ধতিতে লিচুর ফল ছেদক পোকা দমনে হাবিপ্রবিতে চলছে গবেষণা

অভিনব কায়দায় চা-পাতা ব্যবসার আড়ালে গাঁজা পরিবহনের সময় গাঁজাসহ একজন আটক

পীরগঞ্জে প্রানিসম্পদ মেলা অনুষ্ঠিত

বীরগঞ্জে আগাম জাতের গ্রীষ্মকালীন ফুলকপির চাষে লাভবান কৃষক

আসমত উল্লা সভাপতি ও সপিয়ারকে সম্পাদক করে পঞ্চগড় সদর উপজেলা যুব জাগপার নতুন কমিটি

ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র সাংস্কৃতিক সন্ধ্যা ও সম্মাননা প্রদান

তেঁতুলিয়া সীমান্তে বাংলাদেশি যুবককে হত্যার ৯ মাস পর মরদেহ ফেরত দিল ভারত

বিধবা নারীর সংবাদ সম্মেলন পঞ্চগড়ে এতিমের জমি দখল করে হচ্ছে মেডিকেল কলেজ কাফনের কাপড় পড়ে অনশনের ঘোষণা

বোদায় ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা

মুক্তিযুদ্ধ ও বাংলা ভাষার চেতনায় নতুন প্রজন্মকে জাগ্রত করতে হবে -হুইপ ইকবালুর রহিম