Friday , 23 September 2022 | [bangla_date]

দিনাজপুরে শতাধিক এতিম শিশুকে বিনামূল্যে দাঁতের চিকিৎসা ও পরামর্শ প্রদান

দিনাজপুর প্রতিনিধি \
‘সুস্থ দাঁত সুন্দর হাসি’এমন ¯েøাগানে দিনাজপুর শিশু নিকেতনের শতাধিক এতিম শিশুকে বিনামুল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেছে ইনার হুইল ক্লাব দিনাজপুর এর নেতৃবৃন্দ।
এসময় বিভিন্ন বয়সের কন্যা শিশুদের দাঁতের চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের দন্ত বিভাগের সহযোগি অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মুহাম্মদ ওলি আহাদ এবং রংপুর বিডিএস (ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি) এর ডা. আফরোজা সুলতানা।

গতকাল শুক্রবার দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন লায়ন্স ক্লাব ভবনে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদানের আয়োজন করা হয়।

এসময় দিনাজপুর লায়ন্স ক্লাব সভাপতি সাইদুর রহমান, ইনার হুইল ক্লাব অব দিনাজপুরের সভাপতি নাইমা সুলতানা এলি, সাধারণ সম্পাদক সোফিয়া ফারুক চৌধুরী, প্রতিনিধি মালেকা পারভীন, কোষাধ্যক্ষ রুমানা পারভীন, সদস্য রেজিনা চৌধুরী, জিন্নাতুন আরা প্রমুখ উপস্থিত ছিলেন ।

ডা. মুহাম্মদ ওলি আহাদ শিশুদের উদ্দেশ্যে বলেন, মিষ্টি জাতীয় খাবার খাওয়া পর সাথে সাথে অবশ্যই দাঁত মাজতে হবে। চিনিযুক্ত খাবার দাঁতের প্রধান শত্রæ। এ ছাড়াও চা-কফি খাওয়ার পর দাঁত না মাজলে দাঁতের এনামেল ও রং নষ্ট হয়। ‘দিনে দুইবার কমপক্ষে ৩ মিনিট ধরে উপর-নিচে দাঁত মাজতে হবে। বিশেষ করে রাতে ঘুমানোর আগে অবশ্যই দাঁত মেজে ঘুমাতে যেতে হবে।
ইনার হুইল ক্লাব অব দিনাজপুরের সভাপতি নাইমা সুলতানা এলি বলেন, ইনার হুইল ক্লাব নারীদের আন্তর্জাতিক এ সংগঠনটি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনের মানোন্নয়নে কাজ করে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বিদ্যালয়ের মাঠে পাথর-বালির স্তুপ রাখায় কোমলমতি শিক্ষার্থীরা খেলা-ধুলা থেকে বঞ্চিত

পীরগঞ্জ হাটপাড়ায় ফ্রেন্ডশীপ কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কাহারোলে ঘরে ঘরে চলছে নবান্নের প্রস্তুতি

ফুলবাড়ীতে আলুচাষে লাভের মুখ দেখছেন চাষিরা

রাজ দেবোত্তর এস্টেটের পক্ষ থেকে নবাগত কাহারোল ইউএনওকে সংবর্ধনা

মৌসূমের শেষ বৃষ্টিতে পঞ্চগড়সহ উত্তরের জেলাগুলোতে শীতের আমেজ নামতে শুরু করেছে সর্বনিম্ন তাপমাত্রা

মানুষের প্রতি মানুষের মমত্ববোধ থাকতে হবে – ডিআইজি

বোচাগঞ্জে জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বীরগঞ্জে স্বামী পরিত্যক্তা মহিলাকে ধর্ষণের চেষ্টা, আটক ১

পীরগঞ্জে আদিবাসীদের মাঝে বিনামুল্যে গরু বিতরণ