Monday , 12 September 2022 | [bangla_date]

দিনাজপুরে স্কুল ছাত্রীদের সাথে বাল্যবিবাহ রোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা

দিনাজপুর শহরে স্কুলের ছাত্রীদের সাথে বাল্যবিবাহ রোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে দিনাজপুর শহরের মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার আয়োজনে ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের সাথে বাল্যবিবাহ, শিশু ও নারী নির্যাতন ও যৌতুক রোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময়ে প্রধান অতিথি বক্তব্য রাখেন দিনাজপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মো. মোর্শেদ আলী খান। এছাড়াও মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আলেয়া বেগম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম, ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান।
এসময় ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শিরিন আক্তার এর উপস্থাপনায় মতবিনিময় সভায় অংশ নেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজর আব্দুল মালেকসহ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীরা।
এই মতবিনিময়ে বক্তাদের সাথে একমত পোষণ করে অংশগ্রহণকারী ছাত্রীরা ১৮ বছরের আগে বিয়ে না করার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ২৭ বছর পর আদালতের মাধ্যমে জমির দখল বুঝে পেল প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবার

দিনাজপুর বাবুর্চি উন্নয়ন সমিতির আলোচনা ও মতবিনিময় সভা

পীরগঞ্জে পৃথক ভুমি কমিশন গঠনের দাবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের মানববন্ধন

পীরগঞ্জে বিএনপি নেতার পাল্টা সংবাদ সম্মেলন

বীরগঞ্জে সরিষা চাষ বৃদ্ধি পেয়েছে, বাম্পার ফলনের সম্ভাবনা

দিনাজপুরে শ্যালিকা হত্যায় দুলাভাইয়ের মৃত্যুদন্ড

বীরগঞ্জে মা ক্লিনিকের শুভ উদ্বোধন করলেন এমপি গোপাল

বীরগঞ্জের মরিচায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গণটিকার কার্যক্রম উদ্বোধন

ঠাকুরগাঁও ১ আসনে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা মোল্লার মতবিনিম সভায় বাধার অভিযোগ

দিনাজপুর সরকারী শিশু পরিবারের এতিম শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করলেন জেলা প্রশাসক