Tuesday , 27 September 2022 | [bangla_date]

দিনাজপুর জেলা পরিষদ নির্বাচন হাইকোর্টের আদেশে মনোনয়ন বৈধ হওয়া আওয়ামী লীগের প্রার্থী আজিজুল ইমাম চৌধুরী পেলেন চশমা প্রতীক

দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন কমিশন কর্তৃক মনোনয়নপত্র বাতিল করে দেয়ার পর হাইকোর্টের আদেশে মনোনয়নপত্র বৈধ হওয়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজিজুল ইমাম চৌধুরী পেয়েছেন চশমা প্রতীক।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে চেয়ারম্যান প্রার্থী আজিজুল ইমাম চৌধুরীর হাতে আনুষ্ঠানিকভাবে চশমা প্রতীক তুলে দেন জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসার খালেদ মোহাম্মদ জাকি।
এসময় সিনিয়র নির্বাচন কর্মকর্তা শাহিনুর রহমান প্রামানিক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মোখলেছুর হমান ও চেয়ারম্যান প্রার্থী আজিজুল ইমাম চৌধুরীর ছেলে আজিজুল ইকবাল চৌধুরী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজিজুল ইমাম চৌধুরী। পরে ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের দিনে দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসার চেয়ারম্যান প্রার্থী আজিজুল ইমাম চৌধুরীর মনোনয়নপত্র ঋণ খেলাপীর অভিযোগে বাতিল করেন। এরপর তিনি রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার বরাবর বাছাইয়ের বিরুদ্ধে আপীল করেন। পরে সেখানেও তার আপীলটি খারিজ হয়ে যায়। গত ২২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি রিট পিটিশন দায়ের করেন। পরবর্তীতে ২৫ সেপ্টেম্বর রোববার সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মোঃ রুহুল কুদ্দুস ও বিচারপতি মোঃ এস এম মনিরুজ্জামানের যৌথ বেঞ্চ দিনাজপুর নির্বাচন কমিশন কর্তৃক মনোনয়নপত্র বাতিল করার আদেশ বাতিল করেন। একই সাথে আজিজুল ইমাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে লিচু ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষিরা

বোচাগঞ্জে ইমাম ও মোয়াজ্জেমগনের মাঝে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির শীতবস্ত্র প্রদান

বোচাগঞ্জে ভ‚মি অধিকার ও ভ‚মি সংস্কার বিষয়ক মতবিনিময় সভা

রাণীশংকৈলে ৭ জন ভিক্ষুক কে পুনবার্সন

ঠাকুরগাঁওয়ে ভুল্লিতে সনাতন ধর্মাবলম্বী প্রতিবন্ধীদের মাঝে দূর্গা পূজার উপহার সামগ্রী বিতরন

নায়কেরা কি ধোয়া তুলসিপাতা?

জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে মত বিনিময় ডেসওয়া ট্রাস্টের নেতৃবৃন্দের

হরিপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা

বাংলাবান্ধায় স্ট্রোকে ট্রাক চালকের মৃত্যু

বাংলাবান্ধায় স্ট্রোকে ট্রাক চালকের মৃত্যু

কাহারোলে ভাতগাঁও ব্রীজে গর্তের সৃষ্টি ঝুঁকির মুখে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের যোগাযোগ ব্যবস্থা