Monday , 12 September 2022 | [bangla_date]

দিনাজপুর ঠাকুর পঞ্চানন বর্মার তিরোধান দিবস পালিত

ক্ষত্রিয় সমিতির মহানায়ক, উপনয়ন সংস্কারের পথ প্রদর্শক ঠাকুর পঞ্চানন বর্মার ৮৭তম তিরোধান দিবস পালিত হয় পূজার্চনা, ভক্তিসঙ্গীত, গীতা পাঠ ও ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে।
শনিবার সুইহারী ক্ষত্রিয় সমিতির পার্থ সারথী মন্দির প্রাঙ্গণে ক্ষত্রিয় সমিতি দিনাজপুর জেলা শাখার আয়োজনে সমিতির সভাপতি বিশিষ্ট চিকিৎসক, সাদা মনের মানুষ ডাঃ বসন্ত কুমার রায় এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারন সম্পাদক মৃত্যুঞ্জয় কুমার রায়। ঠাকুর পঞ্চনন বর্মার কর্মময় জীবনের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন এ্যাডঃ অক্ষয় কুমার রায়, ড. লক্ষী কান্ত রায়, অধ্যাপক কালি পদ রায়, ভুপতী বর্মন রায়, এ্যাডঃ নিখিল চন্দ্র রায় ও ডাঃ সুধা চন্দ্র রায়।
সভাপতির বক্তব্যে ডাঃ বসন্ত কুমার রায় বলেন, ঠাকুর পঞ্চানন বর্মার ধর্মীয় চেতনাবোধকে জাগ্রত করতে না পারলে ক্ষত্রিয় সম্প্রদায়ের উন্নয়ন সম্ভব নয়।
উল্লেখ্য, ঠাকুর পঞ্চনন বর্মার নেতৃত্বে ১৯১০ সালে ১লা মে রংপুরে ক্ষত্রিয় সমিতি প্রতিষ্ঠিত হয়। ৭০ শতক জায়গায় ছাত্রাবাস, মন্দির রয়েছে। তিনি নির্যাতিত, নিপিড়িত এবং অবহেলিত ক্ষত্রিয় সম্প্রদায়ের জন্য সংগ্রাম করে গেছেন। তার সাহস দেখে তৎকালীন ব্রিটিস সরকার তাকে রায় সাহেব উপাধীতে ভূষিত করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামায় ধানের পোকা দমনে কৃষকের মাঝে জনপ্রিয় পার্চিং পদ্ধতি

জাতীয়তাবাদী নবীন দলের বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক পঞ্চগড়ের সাহিরুল

পরকিয়ায় বাধা দেওয়ায় ভগ্নিপতির লাঠির আঘাতে বড় শ্যালকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে রাইস সিডারে তৈরি হল ১১০ একর জমির বীজতলা

আসামির গুলিতে লন্ডনে পুলিশ কর্মকর্তা নিহত

দিনাজপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বীরগঞ্জে উপজেলা স্বাহ্য কমপ্লেক্সের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছেন চীন – জাপান ও থাইল্যান্ডে

আটোয়ারীতে দৈনিক করতোয়ার ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আটোয়ারীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

হিলিতে কেজিতে ১০টাকা কমেছে পেঁয়াজের দাম