Wednesday , 14 September 2022 | [bangla_date]

দিনাজপুর পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী আতাউর রহমান বাবু

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ আসন্ন আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে বীরগঞ্জ(ওয়ার্ড নং- ১) আসনে সদস্য পদ পদপ্রার্থী হিসেবে সাবেক জেলা পরিষদের সদস্য মনোয়নপত্র উত্তোলন করেছেন আতাউর রহমান বাবু।

তফসিল ঘোষণার পর থেকে ইতোমধ্যে বিভিন্ন পদে নিজেদের প্রার্থীতা জানান দিচ্ছেন অনেকে। এরই ধারাবাহিকতায় বীরগঞ্জ উপজেলা থেকে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে নিজের প্রার্থীতার কথা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা, সাবেক জেলা পরিষদে সফল সদস্য ও সাবেক ইউপি সদস্য মোঃ আতাউর রহমান বাবু।

তিনি বলেন, জেলা পরিষদ নির্বাচনে আমি বিপুল ভোটে নির্বাচিত হবে বলে আশা করছি। নির্বাচিত হওয়ার পর সকলের সঙ্গে সমন্বয় করে বীরগঞ্জ উপজেলাবাসীর সেবায় সব সময় নিজেকে নিয়োজিত রাখবো ইনশাআল্লাহ। সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী। অন্যদিকে জেলা পরিষদের নির্বাচনে সদস্য পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন সাবেক উপজেলা ছাত্রলীগের আহবায়ক রোকুনুজ্জামান বিপ্লব,করেছেন বিশিষ্ঠ সমাজসেবক মো.হাবিবুর রহমান, হাবলু। প্রার্থীরা শতভাগ জয়ের আশা নিয়ে শেষ সময়ের ভোটের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি ভোটারদের মাঝেও বর্তমানে চায়ের দোকান থেকে শুরু করে জনমানুষের মুখে মুখে চলছে জেলার পরিষদ সদস্য পদের নির্বাচনের আলোচনা-সমালোচনা। উল্লেখ্য, আগামী ১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রিটার্নিং অফিসার দিনাজপুরের জেলা প্রশাসক এবং সহকারী রিটার্নিং অফিসার সিনিয়র জেলা নির্বাচন অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিলের শেষ সময়, ১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার ) যাচাই-বাছাই, ১৮ সেপ্টেম্বর (সোমবার-বুধবার) মনোনয়ন পত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল, ১৯-২১ সেপ্টেম্বর (সোমবার -বুধবার ) আপিল নিষ্পত্তি, ২২ -২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার -শনিবার) প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ এবং ২৫ সেপ্টেম্বর (রবিবার ) প্রতীক বরাদ্দ হবে ২৬ সেপ্টেম্বর সোমবার।আর সবশেষ আগামী ১৭ অক্টোবর (সোমবার) সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত ইলেক্ট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

রাণীশংকৈলে আজকের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে বদ্ধপরিকর – এমপি গোপাল

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

র‌্যাগিং ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে হাবিপ্রবিতে র‌্যাগিং ও মাদকবিরোধী র‌্যালি

কাহারোলে ৫৬টি কেন্দ্রের মধ্যে  অধিক ঝুকিপূর্ণ ১৮টি কেন্দ্র

কাহারোলে ৫৬টি কেন্দ্রের মধ্যে অধিক ঝুকিপূর্ণ ১৮টি কেন্দ্র

খানসামা পুলিশের উদ্যোগে আনন্দ র‌্যালি

খানসামা পুলিশের উদ্যোগে আনন্দ র‌্যালি

ঠাকুরগাঁওয়ে ১৪ প্রার্থীর মধ্যে ৯ জনের জামানত বাজেয়াপ্ত

প্রখ্যাত প্লাস্টিক সার্জন অধ্যাপক ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকারের জন্মগত ঠোঁট কাঁটা, তালু কাঁটা রোগীদের বিনামূল্যে অপারেশন ক্যাম্প

মানুষের কথা ভাবছেন শেখ হাসিনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি