Wednesday , 28 September 2022 | [bangla_date]

দিনাজপুর পৌর পরিষদের সাথে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময়

শারদীয দুর্গোৎসব-২০২২ উপলক্ষে দিনাজপুর পৌর পরিষদের সাথে হিন্দু সম্প্রদায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৩টায় দিনাজপুর পৌরসভার ফাতেহুল আলম দুলাল মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পৌরসভার ২নং প্যানেল মেয়র ও ৫নং ওয়ার্ডের কাউন্সিলর একেএম মাসুদুল ইসলাম মাসুদ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আব্দুল­াহ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম, দিনাজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, পূজা উদযাপন পরিষদ পৌর কমিটির সভাপতি ও পুলহাট রাধাকৃষ্ণ মন্দিরের সভাপতি রঞ্জিত কুমার দাস, ফুলতলা ও আখড়াবাড়ী পূজা কমিটির সাধারণ সম্পাদক গৌর চন্দ্র শীল প্রমূখ।
মতবিনিময় সভায় পৌর শহরের বিভিন্ন পূজা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও পৌরসভার বিভিন্ন শাখার শাখা প্রধান উপস্থিত ছিলেন।
পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দের সমস্যা শুনেন এবং এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।
উল্লেখ্য, এবারে দিনাজপুর পৌর এলাকায় ৪৫ পূজামন্ডপে দূগাপুজা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল পৌর নির্বাচন ১৪ ফ্রেরুয়ারী- নির্বাচনী সকল প্রস্তুতি সর্ম্পূণ !

টানা ৩৯ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেলো নবাবগঞ্জের ১৪ কিশোর

হরিপুরে পুকুরে পরে ভাই-বোনের মৃত্যু

কাহারোলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিবাদ মিছিল

বিজয়ের ময়দানে রাণীশংকৈল এর মোড়ক উন্মোচন

রাণীশংকৈলে পিঠা উৎসব মেলার আয়োজন !

ঠাকুরগাঁওয়ে বিএডিসি’র চাষি প্রশিক্ষণ

রুহিয়ায় গৃহবধূকে গণধর্ষণ

হাবিপ্রবিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত এবং জিআরএস সফটওয়্যার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জেএসকেএস এর প্রকল্প অবহিতকরণ সভায় জেলা প্রসাশক পিছিয়ে পড়া অনাগ্রসর সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে এই প্রকল্প কাজ করে যাবে