Wednesday , 21 September 2022 | [bangla_date]

প্রশ্ন ফাঁসের হওয়ায় দিনাজপুর শিক্ষা বোর্ডের চলমান এসএসসির চারটি বিষয়ের পরীক্ষা স্থগিত।আটক-৩

দিনাজপুর প্রতিনিধি \
প্রশ্নফাসঁ নিয়ে উদ্ভুত পরিস্থিতির কারণে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলমান এসএসসির চারটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসএসসি পরীক্ষার গণিত, কৃষিবিজ্ঞান, পদার্থ বিজ্ঞান ও রসায়ন এই চারটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এদিকে, কুড়িগ্রামে এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় এসব পরীক্ষা স্থগিত করা হয় বলো জানা গেছে। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে মঙ্গলবার রাতেই কেন্দ্রসচিবসহ তিন শিক্ষককে আটকও করেছে পুলিশ।
তবে গতকাল বুধবার দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত ২০২২ সালের চলমান এসএসসির চারটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তার মধ্যে গণিত (১০৯), পদার্থবিজ্ঞান (১৩৬), কৃষিবিজ্ঞান (১৩৪) এবং রসায়ন (১৩৭) বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত করা বিষয়ের পরীক্ষার তারিখ যথাসময়ে জানানো হবে। এসব বিষয় ছাড়া এসএসসি পরীক্ষার রুটিন উল্লেখিত সময়সূচি অনুযায়ী যথারীতি সব পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও এ বোর্ড থেকে বলা হয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ কামরুল ইসলাম জানান, প্রশ্নপত্র প্রণয়নে ঝামেলা হওয়ায় এসব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে পানি নিস্কাশন বন্ধ হওয়ায় সামান্য বৃষ্টিতে চলাচলের রাস্তায় জলাবদ্ধতা গ্রামবাসীর চরম দুর্ভোগ

দিনাজপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

হরিপুর জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

বাংলা স্কুলে পুরষ্কার বিতরনকালে দিনাজপুর শিক্ষা বোর্ড চেয়ারম্যান মনিটরিংয়ের ব্যবস্থা যদি না থাকে তাহলে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ভালোভাবে চলতে পারে না

প্রবাস ছেড়ে দেশেই খেজুর চাষে ভাগ্যবদল জাকিরের

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

বোদায় ১১ শত এতিম ও দুস্থর মাঝে ঈদ উপহার বিতরণ

বীরগঞ্জে রাতের অন্ধকারে রাসায়নিক সার ব্যবহার করে ধানের ব্যাপক ক্ষতি করেছে দুর্বৃত্তরা

বীরগঞ্জে কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের একাডেমীক ভবন উদ্বোধন করলেন এমপি গোপাল

দিনাজপুর-২ আসনে বিএনপি’র প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল