Thursday , 8 September 2022 | [bangla_date]

দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

দিনাজপুর সীমান্তে বিএসএফের  গুলিতে বাংলাদেশি নিহত

দিনাজপুর প্রতিনিধি\
দিনাজপুরের দাইনুর সীমান্তে বিএসএফের গুলিতে মিনহাজুল ইসলাম মিনার নামের এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন।

বুধবার দিবাগত রাতে দিনাজপুর সদর উপজেলার দাইনুর সীমান্তের ৩১৫মেইন পিলার ও সাবপিলারের ৩১৪-৮ ভারতীয় হরিওলপুর তেলিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মিনহাজুল ইসলাম মিনার (১৮) সদরের আস্করপুর ইউপির খানপুর ভিতরপাড়া গ্রামের জাহাঙ্গীরের ছেলে। বর্তমানে ওই বাংলাদেশি তরুণের মরদেহ বিএসএফ-এর হেফাজতে রয়েছে।
এর সত্যতা নিশ্চিত করে দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব সরকার জানান, বিজিবি এবং বিএসএফ এর পতাকা বৈঠকের পর মরদেহ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে।
স্থানীয়রা জানায়, খানপুরের বাসিন্দা জাহাঙ্গীরের ছেলে মিনহাজ। তার বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। মিনহাজের সঙ্গে আরও দুজন ছিল। তারা পালিয়ে গেলেও মিনহাজ বিএসএফের গুলিতে মারা যায় বলে ধারণা তাদের। খানপুরের দাইনুর সীমান্তের ভারতীয় অংশে মরদেহ পড়ে রয়েছে।

বিজিবির ২৯ব্যাটালিয়নের অধীনে দাইনুর সীমান্ত এলাকায় সংঘটিত হত্যার ঘটনায় ২৯ ব্যাটালিয়নে একাধিকবার ফোন করা হলে সংযোগ পাওয়া যায়নি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে সাইকো প্রশিক্ষণের সমাপনী

বীরগঞ্জে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক -৩

আমরা বন্ধ মিলগুলো চালু করার চেষ্টা করছি– শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান

ডিডিএলজি হিসেবে দায়িত্ব পাওয়ায় এডিসি জেনারেলকে শুভেচ্ছা

আগামী দুই বছরের মধ্যে দুই থেকে আড়াই কোটি পরিবার ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে -সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ

ঘোড়াঘাটে শহীদ দিবস পালিত

হরিপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

বীরগঞ্জ সরকারি কলেজে অধ্যক্ষের দায়িত্ব পেলেন ড. মাসুদুল

বোচাগঞ্জে মাল্টা চাষ হচ্ছে বানিজ্যিক ভাবে

প্রধানমন্ত্রীর ঈদ উপহারের পেয়ে খুশি হাকিমপুরের ৩ হাজার ৮১ পরিবার