Friday , 30 September 2022 | [bangla_date]

দুর্গাপূজায় হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি ৮ দিন বন্ধ

দুর্গাপূজায় হিলি স্থলবন্দরের  আমদানি-রপ্তানি ৮ দিন বন্ধ

দুর্গাপূজায় আটদিন বন্ধ থাকবে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে সরকারি ছুটির দিন ব্যতীত বন্দরে আমদানিকৃত পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক থাকবে। এছাড়াও স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
তিনি বলেন, দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির কারণে ৩০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। পরদিন থেকে পুনরায় বন্দরে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম স্বাভাবিক হবে।
হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও সরকারি ছুটির দিন ব্যতীত বন্দরের অন্য কার্যক্রম স্বাভাবিক থাকবে।
এ ব্যাপারে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি বদিউজ্জামান বলেন, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় সমবায় দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ হওয়া ১২ দিনেও সন্ধান মিলেনী কৌশল্যা রানী রায়ের

কাহারোলে অবৈধ দখলকৃত খাস জমির ধান কর্তন করলেন উপজেলা প্রশাসন

পীরগঞ্জে ৩ টি গাঁজার গাছসহ গ্রেফতার এক জন

বীরগঞ্জে রাজনৈতিক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বীরগঞ্জে নিজ বাসভবনে খাবার খেয়ে শিক্ষকসহ ১৭জন অসুস্থ হয়ে হাসপাতালে

দিনাজপুরে ইউএনও’র হস্তক্ষেপে স্কুল ছাত্রীর বাল্য বিয়ে থেকে রক্ষা

খানসামায় বুড়াখাঁপীরের মেলা বন্ধের দাবিতে মানববন্ধন

ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ

তেঁতুলিয়ায় টিউলিপ বাগান পরিদর্শন করলেন ডাচ রাষ্ট্রদূত