Thursday , 29 September 2022 | [bangla_date]

পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ডিপিএফ’র আলোচনা সভা

পঞ্চগড় প্রতিনিধি\ ‘তথ্য প্রযুক্তির যুগে জনগনের তথ্য অধিকার নিশ্চিত হোক’ প্রতিপাদ্যে পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে মন্ত্রিপরিষদ বিভাগের সহযোগিতায় ব্রিটিশ কাউন্সিলের পিফোরডি প্রজেক্টের মাধ্যমে গতকাল বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। ডিপিএফ সভাপতি ও বিকাশ বাংলাদেশ’র নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন প্রধানের সভাপতিত্বে এবং ডিপিএফ’র সদস্য সচিব ও পরস্পর’র নির্বাহী পরিচালক আকতারুন নাহার সাকীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম ও পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল হক। বক্তব্য দেন পিফোরডি প্রকল্পের রংপুর আঞ্চলিক সমন্বয়ক রেহেনা বেগম, পঞ্চগড় ডিএফ রিক্তা পারভীন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম প্রমূখ। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে সভায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্টেশন করেন জেলা তথ্য অফিসার মো. হায়দার আলী এবং ভিডিও ডকুমেন্টরী প্রেজেন্টেশন করেন সাংবাদিক ও ডিপিএফ সদস্য লুৎফর রহমান। আলোচনা সভায় জেলা পর্যায়ের পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, এনজিও প্রতিনিধি ও ডিপিএফ সদস্যরা অংশ নেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ৩৫০০ পরিবাবের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন কার্যক্রম বিষয়ে দিনাজপুরে মত বিনিময় ও স্কিম বাস্তবায়ন সভা

আগামী শুক্রবার দিনাজপুর প্রেসক্লাবের উদ্যোগে কাব্যগ্রন্থ ‘ডাহুকডুব’ এর মোড়ক উন্মোচন ও মৌলিক গানের অনুষ্ঠান

বীরগঞ্জে বিশ্ব যক্ষ্মা দিবস উদযাপন

বীরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে বিশ্ব মেডিটেশন দিবস উদযাপন

ঠাকুরগাঁওয়ে সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সৌয়া ২ কেজি গাজা ও ২৬ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

২০২০ শুধু বিএনপি’র জন্য নয় গোটা পৃথিবীর মানুষের জন্য খারাপ বছর -ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

পীরগঞ্জে ভুট্টার ফলন ভালো, দাম নিয়ে হতাশ সাধারণ কৃষক