Friday , 2 September 2022 | [bangla_date]

পঞ্চগড়ে ওএমএস, খাদ্যবান্ধব কর্মসূচি ও টিসিবি’র স্বল্পমূল্যের খাদ্য সামগ্রী বিক্রয় শুরু

পঞ্চগড় প্রতিনিধি \ পঞ্চগড়ে ওএমএস, টিসিবি ও খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ১ লাখ ২৬ হাজার মানুষের মধ্যে স্বল্পমূল্যে খাদ্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বৃহষ্পতিবার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামের সামনে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল হক, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল হক খন্দকারসহ জনপ্রতিনিধি, খাদ্য বিভাগ, প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
ডিলারদের মাধ্যমে ওএমএস কর্মসূচীর আওতায় জেলার তিনটি পৌরসভাসহ পাঁচ উপজেলায় ৩০ টাকা কেজি দরে প্রতিটি পরিবার মাসে দুইবার ১০ কেজি চাল কিনতে পারবেন। টিসিবি’র আওতায় ৬৯ হাজার ৭৫ জন কার্ডধারী ডাল ও তেলের সাথে ১৫ টাকা কেজি দরে ৫ কেজি করে চাল কিনতে পারবেন। এছাড়া খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫১ হাজার তিন জন নিবন্ধিত ভোক্তা ১৫ টাকা কেজি দরে মাসে একবার ৩০ কেজি করে ৩ মাস চাল কিনবেন।
পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, ৮৮ জন ডিলারের মাধ্যমে পঞ্চগড় জেলার পাঁচ উপজেলা ও তিনটি পৌরসভাসহ ৪৩টি ইউনিয়নের ১ লাখ ২৬ হাজার নি¤œ আয়ের মানুষের মাঝে সরকারি ছুটির দিন ব্যাতীত প্রতিদিন স্বল্পমূল্যে খাদ্য সামগ্রী বিক্রি করা হবে। জেলায় পর্যাপ্ত চাল মজুদ রয়েছে। প্রত্যেক ডিলারের দোকানে পুলিশ ও আনসার এবং উপজেলা পর্যায়ের একজন কর্মকর্তা মনিটরিংয়ের দায়িত্বে থাকবেন বলে জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবীকে স্মারকলিপি

বীরগঞ্জ পৌর‌ নির্বাচ‌নে নতুন ৩ জনসহ কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

চিরিরবন্দরে আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল সেরা

ঠাকুরগাঁওয়ে শিক্ষানবিশ আইনজীবির ওপর সন্ত্রাসী হামলা

করোনায় আরও ৬৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৮৪০

খানসামায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন  অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার

খানসামায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার

বীরগঞ্জে হিমেল বাতাসে জনজীবনে বিপর্যস্ত, গভীর রাতে অসহায়দের খোঁজে ইউএনও

মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার এবং ভেজাল কীটনাশক বিক্রয় অপরাধে জরিমানা

ঠাকুরগাঁওয়ে ঘর নির্মাণ কাজে বাধাঁ

আত্মমর্যাদা ও আত্মবিশ্বাসের প্রতীক স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানিয়ে দিনাজপুরে আনন্দ র‌্যালী