Friday , 2 September 2022 | [bangla_date]

পঞ্চগড়ে জুয়া খেলার সরঞ্জামসহ ১০ জুয়াড়ি আটক

পঞ্চগড় প্রতিনিধি \ পঞ্চগড়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ ১০ জুয়াড়িকে আটক করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ। গত বুধবার রাতে পঞ্চগড় জেলা শহরের কাঁচা বাজারের ফরিদুল ইসলাম ফরিদের পানের দোকানের ভেতর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল পঞ্চগড় পৌর এলাকার রামের ডাঙ্গা গ্রামের ফরিদুল ইসলাম ফরিদ (৩৫), সাব্বির (২০), ইসলামবাগ গ্রামের রিপন (৪০), আশরাফ আলী (৩৬), কামাতপাড়া গ্রামের আনছারুল (৪০), মসজিদ পাড়া গ্রামের হারুন অর রশিদ (৩২), রাজনগর নতুন বস্তি গ্রামের আনছারুল (৩২), মীরগড় মধ্যপাড়া গ্রামের শিমুল (২৭), ঢাকাইয়াপট্টির জয়নাল (৪০) ও রাজনগর নতুন বস্তি গ্রামের কামাল হোসেন (৪৭)। এসময় তাদের কাছ থেকে দুই সেট তাস ও নগদ টাকা আলামত হিসেবে জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার পঞ্চগড় সদর থানার এসআই আলতাফ হোসেন সরকার বাদী হয়ে জুয়া আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা করে। পরে তাদের আদালতে নেয়া হলে আদালত সবাইকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জুয়া আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদের সবাইকে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ৩৫ তম বৈশাখী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

ঠাকুরগাঁওয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে মত বিনিময় সভা

হরিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে

খানসামার সহজপুর দাখিল মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা স্থগিতের দাবিতে মানববন্ধন

বীরগঞ্জে ৪৫ দুস্থ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বীরগঞ্জে প্রকৃত জমি মালিক হয়েও মামলা- হামলায় দিশাহারা মোহাম্মদ আলীর পরিবার

দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীকে তিনটি কলেজ ও দুটি মাদ্রাসার বিদায় সংবর্ধনা

করোনায় আরও ২৪৮ জনের মৃত্যু

রংপুর বিভাগীয় রোডমার্চ দিনাজপুর যাত্রায় বিএনপি মহাসচিব এই সরকারের অধীনে আর কোন নির্বাচন নয়-মির্জা ফখরুল