Thursday , 1 September 2022 | [bangla_date]

পঞ্চগড়ে তিন মাসে এক লাখ ২৬ হাজার মানুষ স্বল্পমূল্যে খাদ্যসামগ্রী কিনতে পারবে

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড় জেলার পাঁচ উপজেলা ও তিনটি পৌরসভায় এক লাখ ২৬ হাজার নি¤œ আয়ের মানুষকে স্বল্পমূল্যে খাদ্য সামগ্রী প্রদান করা হবে। ওএমএস, টিসিবি ও খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন উপলক্ষে গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম এ কথা বলেন। তিনি বলেন, বুধবার থেকেই সরকারি ছুটির দিন বাদে পাঁচ উপজেলা ও তিনটি পৌরসভায় ১৮ জন ডিলারের মাধ্যমে ৩০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে। প্রত্যেকে ৩০ টাকা কেজি দরে পাঁচ কেজি চাল কিনতে পারবেন। এতে প্রতিদিন ছয় হাজার মানুষ এই সুবিধা পাবে। এছাড়া চতুর্থ ধাপে ওএমএসের ডিলারদের মাধ্যমে টিসিবির পণ্য হিসেবে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, প্রতিলিটার সোয়াবিন তেল ১১০ টাকা ও প্রতিকেজি মশুর ডাল ৬৫ টাকা হিসেবে কিনতে পারবেন। টিসিবির কার্ডধারীরা অগ্রাধিকার ভিত্তিতে দুই দফায় ১০ কেজি করে চাল কিনতে পারবেন। এছাড়া খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নিবন্ধকৃত ৫১ হাজার তিন জন নি¤œ আয়ের মানুষ জেলার ৮৮ জন ডিলারের মাধ্যমে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল কিনতে পারবেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক জানান, জেলায় পর্যাপ্ত চাল মজুদ রয়েছে। প্রত্যেক ডিলারের দোকানে পুলিশ ও আনসার এবং উপজেলা পর্যায়ের একজন কর্মকর্তা মনিটরিংয়ের দায়িত্বে থাকবে। এসব কর্মসূচি আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। প্রেসবিফ্রিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক ও জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল হক খন্দকার উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতন সপ্তাহ’র সমাপনী র‌্যালী

প্রখ্যাত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় মা*রা গেছেন

ষড়যন্ত্র রুখে দিয়ে সম্প্রীতির সঙ্গে এগিয়ে যেতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাণীশংকৈল সাব রেজিস্টার অফিসে দূদকের অভিযান

কাহারোলে পাটের ফলন ভাল ও চাষীরা দাম পেয়ে খুশী

হরিপুরে প্রতিবন্ধী শিশু কেয়ামনি হুইল চেয়ার পেয়ে আনন্দিত

বীরগঞ্জে কোভিড-১৯ এর প্রথম ভ্যাকসিন নিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম

হাবিপ্রবিতে ওবিই কারিকুলা বাস্তবায়নের উপর দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

দিনাজপুরে নানা আয়োজনে বিশ্ব দৃষ্টি দিবসের সভায় বক্তারা প্রতিটি শিক্ষার্থীকে চোখের পরিচর্যা করা দরকার

বিশ্বসেরা ১০ গ্রিন পোশাক কারখানার প্রথম ৭টিই বাংলাদেশের