Thursday , 29 September 2022 | [bangla_date]

পঞ্চগড়ে মকবুলার রহমান সরকারি কলেজে অভিভাবক সমাবেশ

পঞ্চগড় প্রতিনিধি\ একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠোন্নতির নিমিত্তে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার কলেজের গ্রন্থাগার হলরুমে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দেলওয়ার হোসেন প্রধান। কলেজের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগি অধ্যাপক মো. মাহবুব আলমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. নাজমুল হুদা এবং শিক্ষক পরিষদের সম্পাদক ও ইতিহাস বিভাগের সহযোগি অধ্যাপক মো. আব্দুর রশীদ। সমাবেশে কলেজের শিক্ষকরা ছাড়াও অভিভাবকদের মধ্য থেকে অনেকে তার সুচিন্তিত মতামত তুলে ধরে বক্তব্য দেন। অভিভাবক সমাবেশে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দেলওয়ার হোসেন প্রধান তার বক্তব্যে বলেন, করোনার কারণে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতির হার অনেক কমে গেছে। শিক্ষক সংকটের মধ্যেও আমরা চেষ্টা করছি নিয়মিত পাঠদানের। বিশেষ করে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠোন্নতির জন্য অভিভাবকদের নিয়মিত তাদের সন্তানদের কলেজে পাঠানোর অনুরোধ জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হ্যাটট্রিকে ইতিহাস, শান্তি মার্ডির পায়ে সাফ জয়ের আনন্দে ভাসলো বীরগঞ্জ

পীরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান, এনজিও অফিস ভস্মীভূত

দুর্গাপূজায় হিলি স্থলবন্দর দিয়ে ৬দিন আমদানি রপ্তানি বন্ধ

নড়ছে না কাতার এয়ারওয়েজ, ঢাকায় ফ্লাইট ওঠানামা বন্ধ

দিনাজপুর পৌর ও সদর উপজেলা আওয়ামীলীগের অবস্থান কর্মসূচি পালিত

রাণীশংকৈলে দিন ব্যাপি ফ্রি মেডিক্যাল ক্যাম্প

বোচাগঞ্জে তারুণ্যের উৎসব দিনব্যাপী মেলা ও জুলাই ৩৬ এর চিত্র প্রদর্শনী সমপন্ন

নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

সম্পন্ন হলো ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা

খানসামায় বেগম রোকেয়া দিবসে জয়িতা সম্মাননা