Sunday , 18 September 2022 | [bangla_date]

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছাবিরুল ইসলাম সাগর (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। দূর্ঘটনায় আহত হয়েছে আরও চার পরীক্ষার্থী। গতকাল শনিবার সকালে দেবীগঞ্জ উপজেলার কালিয়াগঞ্জ এমপি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সাগর পামুলী ঢাঙ্গীরহাট এলাকার মজিবর রহমানের ছেলে।
পুলিশ ও ইউপি সদস্য মশিউর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, শনিবার সকালে ছাবিরুল ইসলাম এসএসসি পরীক্ষা দেয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে অটোরিকসায় করে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। এসময় রাস্তার ওপর দৌড় দেয়া একটি ছাগলকে বাঁচাতে অটোরিকসা উল্টে চাপা আহত হয় পাঁচ পরীক্ষার্থী। এসময় স্থানীয়রা সবাইকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন। আহত অন্য পরীক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা শেষে পরীক্ষায় অংশ নেয়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল হোসেন সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে ৩৫কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ

পঞ্চগড়ে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে পার্লামিন্টোরিয়ান বিতর্কের মাধ্যমে ভাষা ও বির্তক ক্লাবের যাত্রা শুরু

ঠাকুরগাঁওয়ে ১১ বছর বয়সের এক শিক্ষার্থী নিখোঁজ

জাতীয় যুব দিবস পীরগঞ্জে বৈষম্যহীন শোষনমুক্ত দেশ গড়ার লক্ষে শপথ গ্রহন

পুরুষের পাশাপাশি নারীরা এখন এগিয়ে যাচ্ছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ইফতার বিতরণ

দিনাজপুরে সংবাদ সম্মেলনে স্বামী-সন্তানসহ নিজ জীবনের নিরাপত্তা দাবী অসহায় স্কুল শিক্ষিকা লাবনী আক্তার মালার

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অসাম্প্রদায়িক বাংলাদেশ অনিবার্য -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে ইউপি চেয়ারম্যান ও মেম্বারের লাঞ্ছিতের ঘটনায় প্রাথমিক তদন্তে ইউএনও

কাজে আসছে না ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটি