Wednesday , 21 September 2022 | [bangla_date]

পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় মারা গেছেন এক বৃদ্ধা। গত সোমবার রাতে পঞ্চগড় সদর উপজেলার চারমাইল নামক এলাকায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই বৃদ্ধা। তবে ওই বৃদ্ধার কোন নাম পরিচয় পাওয়া যায়নি।
তেতুঁলিয়া হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, অজ্ঞাত পরিচয়ের ওই বৃদ্ধা বেশ কিছুদিন ধরেই চারমাইল এলাকায় ঘোরাফেরা করছিলেন। অনেক সময় মহাসড়কে তাকে হাঁটতে দেখা যায়। সোমবার রাতে মহাসড়ক ধরে হাটার সময় দ্রæতগামী কোন যানবাহনের চাপায় তিনি আহত হতে পারেন। তবে দূর্ঘটনার সময় স্থানীয়রা কেউ দেখেননি। রাতে মহাসড়কের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে পঞ্চগড় আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বৃদ্ধা মানসিক ভারসম্যহীন ছিলেন বলেও জানান স্থানীয়রা।
তেতুঁলিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম খাঁন বলেন, হাসপাতালে গিয়ে নিহত বৃদ্ধার মরদেহের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের পর ঠাকুরগাঁওয়ের সিআইডির একটি দল তাঁর পরিচয় সনাক্তের জন্য নমুনা সংগ্রহ করেছেন। অজ্ঞাত পরিচয় হিসেবে তার মরদেহ পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় ওই বৃদ্ধার মরদেহ দাফন করা হয় বলে জানান পঞ্চগড় সদর ইউপি চেয়ারম্যান আল ইমরান খান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বাপসা’র দায়িত্ব হস্তান্তর ও আলোচনা সভা

আটোয়ারীতে ৫ দফা দাবিতে জামায়াতে  ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আটোয়ারীতে ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিরলে চোরাই ইজিবাইক, শ্যালো মেশিন উদ্ধারসহ ২ চোর গ্রেফতার

বীরগঞ্জে অগ্নিকান্ড ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

দিনাজপুরে ট্রাই ফাউন্ডেশনের সহায়তায় শীতবস্ত্র বিতরণ

দিনাজপুরে নির্বাচনকালিন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী

আল্লাহ যদি আমাকে কবুল করেন আপনাদের সেবক ও খাদেম হিসাবে কাজ করবো ———১১ দলীয় জোট প্রার্থী এ কে এম আফজালুল আনাম

পীরগঞ্জে খামারীদের মাঝে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সুগার মিলস্ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কমিটির মেয়াদ উত্তীর্ণ হলেও নির্বাচন না হওয়ায় সদস্যদের মধ্যে চাপা উত্তেজনা

ঠাকুরগাঁও সুগার মিলস্ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কমিটির মেয়াদ উত্তীর্ণ হলেও নির্বাচন না হওয়ায় সদস্যদের মধ্যে চাপা উত্তেজনা

দিনাজপুরে ভোক্তা অধিকারের অভিযানে কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকা