Friday , 16 September 2022 | [bangla_date]

পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জনসহ ৩৩ জনের মনোনয়নপত্র দাখিল

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে ৩৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে তারা মনোনয়ন পত্র জমা দেন। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫ জন। তারা হলেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান, পঞ্চগড় চেম্বারের প্রেসিডেন্ট আব্দুল হান্নান শেখ, বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি এমরান আল আমিন, দেলদার রহমান এবং গোলাম রহমান। এছাড়া দু’টি সংরক্ষিত নারী সদস্য পদে ৫ জন এবং পাঁচ উপজেলার জন্য পাঁচটি সাধারণ সদস্য পদে ২৩ জন তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে জেলা বিএনপির উদ্যোগে বই প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

শুল্ককর বৃদ্ধির কারণে বাংলাবান্ধা স্থলবন্দরে পাথর আমদানি বন্ধ

বোদায় নানা কর্মসূচীতে শেখ রাসেল দিবস পালিত

পঞ্চগড়ের বাংলাবান্ধায় পতাকা স্ট্যান্ড উদ্বোধন অনুষ্ঠানে সমন্বয়কের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

চিরিরবন্দরে ৫ বছর বিদ্যালয়ে উপস্থিত না থেকেও বেতন তুলছেন প্রধান শিক্ষক

ষড়যন্ত্রকারী বিএনপি’র বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিত মনোরঞ্জন শীল গোপাল এমপি

কুকুর বানিয়ে স্বামীকে শহর ঘোরালেন স্ত্রী

বীরগঞ্জ পৌরবাজারে দোকান ঘরের জমি নিয়ে বিরোধে মারপিটের অভিযোগ

তেঁতুলিয়ায় দুটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি এক রাতে

বীরগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট হয়ে সপ্তম শ্রেণীর মাদ্রাসা ছাত্রের মৃত্যু