Friday , 30 September 2022 | [bangla_date]

পঞ্চগড় নৌকা ডুবির ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি \ পঞ্চগড়ের বোদা উপজেলায় নৌকা ডুবির ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদ চত্বরে নৌকা ডুবির ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্থ ৬৯ টি পরিবারের সদস্যদের হাতে নগদ ৫০ হাজার টাকা ও খাদ্য সামগ্রী এবং পঞ্চগড় রেডক্রিসেন্টের দেয়া ৫ হাজার টাকা তুলেন দেন রেলপথমন্ত্রী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সুজন এমপি ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এমপি । জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথমন্ত্রী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সুজন এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এনামুর রহমান, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মহাপরিচালক আতিকুল হক, রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল আলিম মাহমুদ, পঞ্চগড়ের পুলিশ সুপার ইউসুফ আলী সহ স্থানীয় নেতৃবৃন্দ।অনুষ্ঠানে শুরুতে নিহতদের স্মরণে এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়। অনুষ্ঠান শেষে রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এনামুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় রেলপথ মন্ত্রী বলেন, মানুষ জীবনের চেয়ে সময়কে বেশি গুরুত্ব দিয়েছিল। সেদিন কারো কথা কেউ শোনেনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পায়ে হেঁটে চার রোভারের দেড়’শ কিলোমিটার পরিভ্রমণকালে বীরগঞ্জে গণ সংবর্ধণা

জেলা প্রাণিসম্পদ দপ্তরের নানা আয়োজনে পালিত বিশ্ব ডিম দিবস

ফুলবাড়ীতে নতুন ভোটারের  উপচেপড়া ভিড়

ফুলবাড়ীতে নতুন ভোটারের উপচেপড়া ভিড়

বীরগঞ্জে প্রতারক চক্রের মূলহোতা আটক

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ

স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রাখার জন্য এফপিএবি কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এ্যাডঃ তহসিনা আক্তার দিপলী’কে নবরূপীর সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে নতুন থানা ভুল্লী’র উদ্বোধন !

বীরগঞ্জে আওয়ামী লীগ এর দোয়া ও ইফতার মাহফিল

গফরগাঁওয়ে ভুমিহীন হিসেবে ঘর পেলেন জাপার সাবেক দু্ইবারের এমপি

বোদায় বৃষ্টিতে প্রাণ ফিরেছে ফসলের, কৃষকের স্বস্তির হাসি

বোদায় বৃষ্টিতে প্রাণ ফিরেছে ফসলের, কৃষকের স্বস্তির হাসি