Tuesday , 13 September 2022 | [bangla_date]

পাঁচ দফা দাবিতে রাণীশংকৈলে পিআইও অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে ১২ সেপ্টেম্বর সোমবার থেকে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত সারা দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ পরিষদ।
এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামুইল মার্ডির নেতৃত্বে পরিষদ চত্বরে এই কর্মসূচি পালন করছে পিআইও অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের ব্যানারে আয়োজিত কর্মবিরতিতে দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শুন্যপদে পদোন্নতি, চলতি দায়িত্বসহ নিয়োগের মাধ্যমে পূরণের দাবি জানানো হয়। অন্যথায় আগামীতে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি পালন করবে বলে জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে অটিস্টিক ও প্রতিবন্ধী শিশুদে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণর

ইন্টার্ন ভাতা দাবিতে দিনাজপুরে নার্সদের কর্মবিরতী মানবন্ধন

খানসামায় ইউপি সদস্য ঐক্য ফোরামের কমিটি গঠন

ঘোড়াঘাটে বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান

বীরগঞ্জে এক রাতে ৫ গরু চু’রি

সকল ধর্ম বর্ণের অনন্য সম্প্রীতির এক দীপ্ত দৃষ্টান্ত শেখ হাসিনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

শহর সমাজসেবা কার্যালয়ের ব্যতিক্রমী উদ্যোগ দিনাজপুরে ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশনের উদ্বোধন

রোজিনার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মুখোমুখি হতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

সেতাবগঞ্জ রেলষ্টেশনে চাহিদার তুলনায় আসন বরাদ্দ কম ঃ ট্রেনের টিকেট যেন সোনার হরিণ

বজ্রপাতে প্রাণহানি রোধে দিনাজপুরে তাল গাছ রোপণ কর্মসূচি