Tuesday , 27 September 2022 | [bangla_date]

পীরগঞ্জে সমমনা বিভিন্ন মানবাধিকার সংস্থার সাথে দলিত আদিবাসী জনগোষ্ঠির মতবিনিময় সভা

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগায়ের পীরগঞ্জে সমমনা বিভিন্ন মানবাধিকার সংস্থা ও নেটওয়ার্কের সাথে দলিত আদিবাসী জনগোষ্ঠি ইসুতে মতবিনিময় সভা ইএসডিও প্রেমদীপ প্রকল্প অফিসে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে হেকস/ইপার সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেসন (ইএসডিও) আয়োজনে প্রমোশন অফ রাইটস্ অফ এথনিক মাইনোরিটি এন্ড দলিতস্ ফর ইমপ্রæভমেন্ট প্রোগ্রাম (প্রেমদীপ) প্রকল্পের আওতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা এ্যাডভোকেসী প্লাটফর্ম এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সাংবাদিক মোকাদ্দেস হায়াৎ মিলন , বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও বনুয়াপাড়া মানব কল্যাণ যুব সংঘের সভাপতি খাজির উদ্দীন হাসান, বিশিষ্ট ক্রিড়া সংগঠক ও স্প্রিট ৫১১০ ক্রিড়া সংগঠনের সাধারণ সম্পাদক ফারুখ হোসেন প্রমুখ।
উপস্থিত ছিলেন ইএসডিও প্রেমদীপ প্রকল্পের উপজেলা ম্যানেজার অরুন চন্দ্র শীল, পীরগঞ্জ আদিবাসী ও দলিত উন্নয়ন ফোরামের সভাপতি জনাব বিশু হাসদা,পারগানা পরিষদের সভাপতি জনাব দাউদ সরেন এবং বিভিন্ন গ্রাম উন্নয়ন কমিটি নেত্রীবৃন্দ। সভায় স্বাগত বক্তব্য রাখেন ইএসডিও প্রেমদীপ প্রকল্পেরউইমেন ইম্পাওয়ারমেন্ট অফিসার মরমীতাজ ইসলাম ও সভা সঞ্চালনা করেন ইএসডিও প্রেমদীপ প্রকল্পের ইকোনোমিক ডেভলপমেন্ট অফিসার মোঃ রওশন জামাল চৌধুরী। সভায় উপস্থিত সকল অতিথিগন বলেন আদিবাসীদের উন্নয়নের জন্য ইএসডিও ব্যাপক ভুমিকা পালন করছে এবং আদিবাসী জনগোষ্ঠি পুর্বের তুলনায় অনেক এগিয়ে গেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে এনটিভি এর ২৩তম বর্ষে পদার্পনে কেক কাটা ও আলোচনা সভা

কনকনে শীতে উষ্ণতার পরশ দিতে দিনাজপুরে শীতবস্ত্র উপহার

বীরগঞ্জে খাবার খেয়ে এতিমখানার ৬০ছাত্র অসুস্থ্য

পীরগঞ্জ খেকী ডাঙ্গায় বঙ্গবন্ধুর স্মরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রাণীশংকৈলে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত

করোনা প্রতিরোধ কমিটির সভা

ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে ৭০ লিটার চোরাই মদ ৪ বোতল ফেন্সিডিলউদ্ধার সহ ৩ জন আটক

দেশকে এগিয়ে নিতে নৌকার কোন বিকল্প নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁও –২ আসনের সংসদ সদস্য সাবেক দুই এমপির বিরুদ্ধে ১০ কোটি টাকা চাঁদাবাজির মামলা

মেয়েদের স্কুলের লেখাপড়া করতে বেতন লাগে না — ড.এজেড এম জাহিদ হোসেন