Monday , 5 September 2022 | [bangla_date]

পীরগঞ্জ ছাগল চুরি করতে এসে দুই যুবক আটক

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ছাগল চুরি করতে এসে রমজান ও সাগর নামে দুই যুবকে আটক করেছে এলাকাবাসী। সোমবার উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া এলাকা থেকে দেলোয়ার হোসেনের ছাগল চুরির প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়।
আটককৃত যুবক একই উপজেলার ১নং ভোমরাদহ ইউনিয়নের সরদারপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে সাগর (২২) ও পিতা অজ্ঞাত পুত্র রমজান (২২) । প্রত্যক্ষদর্শীরা জানান, আটককৃত দুই চোর অটোরিক্সা যোগে দেলোয়ার হোসেনের ছাগল চুরি করতে এসে আটক হোন। স্থানীয় ইউপি সদস্য মাসুদ ঘটনানর সত্যতা স্বীকার করে বলেন,দুই চোরকে আটক করা হয়েছে। বর্তমানে আটককৃত চোর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের কাছে জমা রয়েছে।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম মুঠোফোনে জানান এ বিষয়ে আমার জানা নেই,চোরদের আমার কাছে আনা হয়নি।
উল্লেখ্য আটককৃত সরদারপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে সাগর সহ ৩ জন অটোরিক্সা যোগে ছাগল চুরি করার সময় ২ নং কোষারানীগঞ্জ ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে ২০২০ সালের ৬ আগস্ট বৃহস্পতিবার স্থানীয়দের হাতে আটক হয়। পরে ওই ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা সহ স্থানীয় লোকজন শালিশ বৈঠকের মাধ্যমে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শেখপুরা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সরকারি অনুদানের চেক প্রদান

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

শোক সংবাদ

দিনাজপুর সদরের কাশিমপুর স্মার্ট পরিবেশ বান্ধব গ্রামের ঘোষনা

বীরগঞ্জে অগ্নিকান্ড ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

পঞ্চগড়ে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

ঠাকুরগাঁওয়ে ইকো পাঠশালা এন্ড কলেজের অসাধারণ সাফল্য জেলায় সর্বোচ্চ পাশের হার অর্জন

ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় চলছে বীরগঞ্জের কামার পল্লীতে

বীরগঞ্জ প্রতিদিনের কর্তৃপক্ষের নিকট অনুদানের চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত

জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুনু বিশ্বাস -এর বিদায় ও সংবর্ধনা