Thursday , 22 September 2022 | [bangla_date]

বালিয়াডাঙ্গীর ধনতলা ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রতিহত করার লক্ষ্যে প্রতিবাদ সভা

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়ন বিএনপির একতরফা দ্বিবার্ষিক সম্মেলনকে প্রতিহত করার লক্ষ্যে ঐ ইউনিয়নের বিএনপির একটি অংশ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এক প্রতিবাদ সভার আয়োজন করে। ২১ সেপ্টেম্বর বুধবার বিকালে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা ৩ নং– ধনতলা ইউনিয়ন বিএনপির ২৩ সেপ্টেম্বরের একতরফা সম্মেলন বন্ধের দাবিতে দলুয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সাদেক হোসেনের সভাপত্বিত্তে প্রতিবাদ সভার অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধনতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা মাসুম, সাবেক সাংগঠনিক সম্পাদক ভুট্টো, ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদকের মধ্যে বক্তব্য রাখেন মাসুদ আহম্মেদ তাজু, আব্দুল লতিব, আব্দুর রশিদ, আজহারুল ইসলাম, মতিরুল হক, আব্দুল সোবহান, জমির উদ্দীন, আবুল হোসেন, মোশারফ হোসেন প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ২৩ সেপ্টেম্বরের সম্মেলন যে কোন মূল্যে প্রতিহত করা হবে। এতে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব রহমান তার নিয়ন্ত্রিত পকেট কমিটি করার ষড়যন্ত্র করছে। তার অশুভ উদ্দেশ্যে আমরা সফল হতে দিব না । অবিলম্বে এ সম্মেলনের তফসিল বাতিল করে নতুন তফসিল ঘোষণা করে সকলের অংশগ্রহণে সম্মেলন করার দাবি জানান । এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিএনপি’র মহাসচিব
এর নির্দেশনায় দ্রুততম সময়ে উপজেলার সকল ইউনিয়ন সম্মেলনের নির্দেশনা রয়েছে । তাই ধনতলা ইউনিয়নে ২ দিন ব্যাপী মনোয়নপত্র সরবরাহ করা হয়েছে । এতে ৩ পদে ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন । ধনতলা ইউনিয়ন বিএনপি’র কমিটির নির্বাচনের জন্য ২ জন সভাপতি ও ২জন সাধারণ সম্পাদক এবং ২ জন সংগঠনিক সম্পাদক পদের মনোনয়নপত্র ক্রয় করেছেন । ২১ সেপ্টেম্বর বুধবার মনোনয়নপত্রগুলো বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি কার্যালয়ে জমা করেছেন । তাহলে কিভাবে পকেট কমিটির ষড়যন্ত্র করা হয় । ধনতলা ইউনিয়নের বিএনপি কিছু নেতা ভোট ছাড়াই কমিটি করার সিদ্ধান্ত নিয়েছিলেন ।এতে অনেকেই সেটিকে সমর্থন করে নাই ,
ধনতলা ইউনিয়ন থেকে ৩ পদের জন্য মনোনয়নপত্র ৬ জন দাখিল করেছেন । এতে নির্বাচন পরিচালনার ঘোষণা করা হয়েছে ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে আঃ কাদেরের নিস্কন্টক জমিতে কলা চাষ

পার্বতীপুরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজাকে কেন্দ্র করে মন্দিরে আবারো ১৪৪ ধারা জারি, — দীর্ঘ ১৫ বছরেও সমস্যা সমাধান হয়নি দুর্গাপূজা মন্দিরের !

দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা -এমপি মনোরঞ্জন শীল গোপাল

দিনাজপুরে কিং ব্রান্ড সিমেন্টের হালখাতা অনুষ্ঠিত

বিরল উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের দ্বি-বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত নুরুল ইসলাম সভাপতি এবং শামীম রেজা সাধারণ সম্পাদক নির্বাচিত

বিরল উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের দ্বি-বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত নুরুল ইসলাম সভাপতি এবং শামীম রেজা সাধারণ সম্পাদক নির্বাচিত

তেঁতুলিয়ায় শিশুস্বর্গের উদ্যোগে বাল্যবিবাহ  প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা

তেঁতুলিয়ায় শিশুস্বর্গের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ভুয়া আইনজীবী পিতাসহ গ্রেফতার

বোচাগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে বাংলা নববর্ষ ১৪৩১ পহেলা বৈশাখ উদযাপন

বোচাগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে বাংলা নববর্ষ ১৪৩১ পহেলা বৈশাখ উদযাপন

ঠাকুরগাঁওয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত