Friday , 2 September 2022 | [bangla_date]

বিরলে অবৈধভাবে সার মজুদ এবং বেশি দামে সার বিক্রয় অপরাধে এক লাখ টাকা জরিমানা

দিনাজপুরের বিরলে অবৈধভাবে সার মজুদ রাখা এবং বেশি দামে সার বিক্রয়ের অপরাধে আইনের ৪০ এবং ৪৫ ধারায় এক লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি।
এসময় বিরল উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোস্তফা হাসান ইমাম ও ক্যাবের সদস্য উপস্থিত থেকে সার্বিক সহযোগিতার পাশাপাশি সাথে পুলিশ লাইনস দিনাজপুরের একটি টীমও সহযোগিতা করে।
গতকাল বৃহস্পতিবার দিনাজপুরের বিরলের আজিমপুর ইউনিয়নের চৌরঙ্গী বাজারে এই তদারকী অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি জানায়, কৃষিজ সারের মুল্যের উর্দ্ধগতি রোধ এবং তা সরবরাহের ব্যবস্থা স্বাভাবিক রাখতে তদারকী পরিচালিত হয়। বৃহস্পতিবার বিরলের আজিমপুর ইউপির চৌরঙ্গী বাজারের মেসার্স ভাই ভাই ট্রেডার্সের মালিক শহিদুল ইসলামকে অবৈধভাবে সার মজুদ রাখা এবং বেশি দামে সার বিক্রয়ের অপরাধে আইনের ৪০ এবং ৪৫ ধারায় এক লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও জব্দকৃত সারের বস্তা গোডাউনে সিল করে রাখা হয়। উক্ত সারের বস্তা স্থানীয় কৃষি অফিস এলাকার জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে বিতরনের ব্যবস্থা করবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামায় বেলান নদীর খনন কাজ শুরু

ঠাকুরগাঁওয়ে নৈশ্যকোচ চাপায় পথচারী নিহত

রাণীশংকৈলে প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

পীরগঞ্জ হাটপাড়ায় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

দিনাজপুর সদর আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী আরিফ মুন এর শোভাযাত্রা

জীবনযুদ্ধে জয়ী বীরগঞ্জের এক জয়িতা নারী

ইয়ারজানসহ সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে অবদান রাখা পঞ্চগড়ের ছয় নারী খেলোয়াড়কে সংবর্ধনা

বীরগঞ্জে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের যৌথ জরুরি সভা

আজ পীরগঞ্জে গণহত্যা দিবস

আটোয়ারীতে ভোটর তালিকা হালনাগাদ করণে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণের প্রশিক্ষণ