Monday , 12 September 2022 | [bangla_date]

বিরলে নাড়াবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ন

বিরল (দিনাজপুর)\ বিরলে উপজেলা পর্যায়ে ৪৯ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় নাড়াবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় পুরষ্কৃত হয়েছে। উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বিদ্যালয়ের কৃতি খেলোয়াড়বৃন্দ আগামী ১২ সেপ্টেম্বর দিনাজপুর শহরে জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিরল উপজেলার হয়ে প্রতিনিধিত্ব করবে। এ উপলক্ষ্যে শনিবার বিকালে বিরল মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি ও সাবেক প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুলহকসহ খেলোয়াড়বৃন্দ পুরষ্কার গ্রহণ করেন।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফছানা কাওছার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু। এ সময় মাধ্যমিক শিক্ষা অফিসারসহ অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।

নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড
দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ঠাকুরগাঁও