Wednesday , 14 September 2022 | [bangla_date]

বিরামপুরে আবাসিক হোটেলে অসামাজিক কাজের দায়ে তিনজনের কারাদন্ড

বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি \দিনাজপুরের বিরামপুর শহরে আবাসিক হোটেলে অসামাজিক কাজের অপরাধে তিনজনকে আটক করে কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত অসামাজিক কাজের অপরাধে আটক আফরুজা খাতুন অন্তরাকে দুইমাস এবং রাশেদুল ইসলাম মিন্টু ও সজীব বাবুকে একমাস করে কারাদন্ডাদেশ প্রদান করেছে।
কারাদন্ডপ্রাপ্তরা হলেন-কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার দক্ষিন খাড়িজাথাক গ্রামের বাদশার মেয়ে আফরুজা খাতুন অন্তরা(২০), বিরামপুর পৌর শহরের চকপাড়া শাহিনপুকুর মহল্লার গোলাম মোস্তফার ছেলে রাশেদুল ইসলাম(২০) ও একই মহল্লার মৃত. সাদ্দার আলীর ছেলে সজীব বাবু(১৯)।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।
গত মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে বিরামপুর পৌর শহরের ষ্টেশন রোডে লিমা আবাসিক হোটেলে এ অভিযান চালানো হয়।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দন্ডিত আসামীদের বুধবার সকালে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়।
বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পৌর শহরের লিমা আবাসিক হোটেলে অভিযান চালানো হয়।এসময় অসামাজিক কার্যকলাপের অপরাধে আফরুজা খাতুন অন্তরাকে দুইমাস এবং রাশেদুল ইসলাম মিন্টু ও সজীব বাবুকে একমাস কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কান্তজিউ মন্দিরকে পূর্ণাঙ্গ পর্যটন এলাকায় পরিণত করা হচ্ছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বঙ্গবন্ধুর বাংলাদেশে শেখ হাসিনা সকল প্রকার কুচক্রীমহলকে  উৎখাত করবেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বঙ্গবন্ধুর বাংলাদেশে শেখ হাসিনা সকল প্রকার কুচক্রীমহলকে উৎখাত করবেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

খানসামায় মৃতপ্রায় গরুর মাংস বিক্রিকালে ৫০ হাজার টাকা জরিমানা

কমিটির বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ- রাণীশংকৈলে রাউৎনগর স্কুল এন্ড কলেজে ২ পদে গোপনে নিয়োগ

বীরগঞ্জে আদর্শ গ্রামে বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা জাতির জন্য অপরিহার্য: প্রধানমন্ত্রী

হাবিপ্রবিতে অমর একুশে বইমেলা এবং আবৃত্তি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার উদ্বোধন

দিনাজপুর জেলা জামায়াতের আমিরসহ ৭ নেতা-কর্মী আটক

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনের মাঠ কাপাচ্ছেন সদস্য প্রার্থী — মোঃ সফিকুল ইসলাম

বিরলে জীবন মহল পার্ক রিসোর্ট অভিযান চালিয়ে নারী-পুরুষ সহ ৭ জনকে নগদ অর্থসহ বিভিন্ন মেয়াদের সাজা