Sunday , 18 September 2022 | [bangla_date]

বিরামপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুর জেলার বিরামপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মিলন হোসেন (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেল ৫ টায় বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের টেগরা রুপচন্দ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মিলন হোসেন বিরামপুর উপজেলা ৬নং জোতবানী ইউনিয়নের টেগরা রুপচন্দ্রপুর গ্রামের মৃত. সবদার আলী সরকার ছেলে।বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বিষযটি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, মিলন হোসেন পেশায় কৃষক ছিলেন। তাঁর নিজ বাড়ীতে গাছের পাতা কাটার সময় সেখানে পল্লী বিদুৎতের মেইন লাইনের সাথে গাছের ডালসহ বিদ্যুৎ স্পৃষ্ট হন মিলন। এসময় স্থানীয়রা ও পরিবারের লোকজন গুরুতর অবস্থায় মিলনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাহারিয়ার পারভেজ তাকে মৃত ঘোষণা করেন।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার জোতবানী ইউনিয়নের টেগরা রুপচন্দ্রপুর গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মিলন হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সার্বজনীন পেনশন একটি চমকপদ ও ভাল উদ্যোগ– রমেশ চন্দ্র সেন এমপি

বীরগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলের পানকৌড়ির কলকাকলিতে মুখরিত কুলিক নদীর পাশে এ শিমুলগাছ!

ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বিশ্বাস-আস্থা আর বন্ধুত্বের বন্ধনে একটি মডেল সংগঠন জিলা স্কুলের ২০০১ সালের ব্যাচের শিক্ষার্থীদের প্রচেষ্টায়

হ্যাটট্রিকে ইতিহাস, শান্তি মার্ডির পায়ে সাফ জয়ের আনন্দে ভাসলো বীরগঞ্জ

বীরগঞ্জে রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বীরগঞ্জ তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষে দিনাজপুরে শ্রমিক দলের গণসংযোগ অব্যাহত

কাহারোলে আমিন কল্যাণ সমিতির সভাপতি মোনোয়ারুল ও জাহাঙ্গীর সম্পাদক নির্বাচিত

মাছ ধরার উৎসবে মেতেছে বীরগঞ্জের শিক্ষার্থীরা