Wednesday , 28 September 2022 | [bangla_date]

বিশ^ জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

জলাতঙ্ক ঃ মৃত্যু আর নয়, সবার সাথে সমন্বয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর এর আয়োজনে বিশ^ জলাতঙ্ক দিবস উপলক্ষে একটি র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে আগত ডাক্তারবৃন্দ, জেলা প্রাণি সম্পদ অফিসের উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে বিশ^ জলাতঙ্ক দিবস উপলক্ষে প্রধান অতিথি ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত¡বধায়ক ডাঃ মোঃ ফজলুর রহমান আলোচনা সভায় বলেন, বর্তমানে বাংলাদেশে জলাতঙ্ক রোগের প্রাদুর্ভাবের হার দিন দিন কমে গেছে সেটি সম্ভব হয়েছে স্বাস্থ্য খাত উন্নতির ফলে। জলাতঙ্ক প্রাচীনতম সংক্রামক রোগের একটি। প্রাথমিক লক্ষন হিসেবে পানিভীতি, আলোভীতি, বায়ুভীতি হলেও এর শেষ পরিনতি মৃত্যু। তবে এ রোগ শতভাগ প্রতিরোধযোগ্য। বিশেষ করে কুকুর, বিড়াল, বানর, বেজী, শিয়াল কামড় বা আঁচড় দেয় সাথে সাথে সাবান পানি দিয়ে আক্রান্ত স্থানে ১৫ মিনিটি ধৌত করে যথা সময়ে জলাতঙ্ক টিকা নিলে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। জলাতঙ্কের মৃত্যুর হার শুন্যে আনা সম্ভব সেই জন্য আমাদের জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক আচরন ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে এবং সেই সাথে বাংলাদেশ সরকার, বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় সংগঠনের পারস্পারিক সমন্বয়ের ভিত্তিতে করা সম্ভব।
সভায় দিনাজপুর সিভিল সার্জন ডাঃ এ.এইচ.এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলতাফ হোসেন, জেলা কৃত্রিম প্রজনন এর উপ-পরিচালক ডাঃ মাহফুজা খাতুন।
এই সময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ আসিফ আহমেদ হাওলাদার, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ মোঃ পারভেজ সোহেল, সদর উপজেলার প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম কিবরিয়া ও জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডাঃ এম এ জলিল প্রমুখ।
সঞ্চালনার দায়িত্বে ছিলেন দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে মিলাদ ও দোয়া মাহফিল

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির পদ স্থগিত

ঘোড়াঘাটে পিকআপের ধাক্কায়  গরু ব্যবসায়ী নিহত

ঘোড়াঘাটে পিকআপের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত

পীরগঞ্জে উম্মুক্ত বাজেট শেয়ারিং কর্মশালা

পঞ্চগড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ-ত্যুকে ঘিরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

তারুণ্যের উৎসবে মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র পরিচালিত হযরহ (রাঃ) মা ফাতেমা প্রাথমিক বিদ্যালয়ের বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

হাবিপ্রবিতে মাস্টাররোল কর্মচারীদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

বীরগঞ্জে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির ২য় দিনের পূর্ণ দিবস কর্মবিরতি পালিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও ভর্তির অনিশ্চয়তায় বীরগঞ্জের প্রফুল্ল রায়

পীরগঞ্জে পুলিশের ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা