Monday , 5 September 2022 | [bangla_date]

বীরগঞ্জে আর্তমানবতার সেবায় উপজেলা প্রশাসন ও আজমল হক ফাউন্ডেশন

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে নৃ-গোষ্ঠীর সেই অসহায় অসচ্ছল মানুষের সেবায় এগিয়ে এসেছে বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও আজমল হক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
উপজেলার পৌরশহর ২ নং ওয়ার্ডের গোলাপগঞ্জ রোডস্থ বাসিন্দা আদিবাসী সেমাই ওরফে সংকর হাসদার বাড়ি থেকে গত ২৬ আগষ্ট দিবাগত রাতে একমাত্র ব্যবহৃত টিউবওয়েলটি চুরি হয়ে যায় । হতদরিদ্র এই দিনমজুর পরিবারের পক্ষে টিউবওয়েল ক্রয় করার সামর্থ্য না থাকায় সহযোগিতার জন্য পানি সংকটের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল প্রচারিত হয়। উল্লেখিত বিষয়টিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহানা এর সদয় দৃষ্টি আকর্ষণ হলে উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে সহযোগিতা বাবদ আর্থিক সাহায্যের একটি চেক প্রদান করেন। অপরদিকে বীরগঞ্জের বহুল পরিচিত মানব সেবী সংগঠন “আজমল হক ফাউন্ডেশন ” কতৃপক্ষ একটি নতুন টিউবওয়েল ক্রয় করে সংকর হাসদার হাতে তুলে দেয়। এব্যপারে অনুভূতি জানতে চাইলে, সংকর হাসদার পরিবারের সদস্যরা মানুষের কল্যাণের জন্য সেবায় নিয়োজিত এই মানবতার ফেরিওয়ালাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকলের দীর্ঘায়ু কামনা করেন। ওই এলাকার স্থানীয়রা জানান, আসলে টিউবওয়ের চুরি হওয়ার পর আদিবাসী নৃ-গোষ্ঠীর পরিবারটি চরম ভোগান্তি পোহাতে হয়েছে। ভ্রাতৃত্বের নৈতিক ও মৌলিক দাবি হল, একে অপরকে সাহায্য-সহযোগিতা করা এবং বিপদাপদে পাশে দাঁড়ানো। সহায়তা ও সহমর্মিতার হাত প্রসারিত করা। উপজেলা প্রশাসন ও আজমল হক ফাউন্ডেশন এগিয়ে এসে গরীব-অসহায়, দুস্থের প্রতি আন্তরিক ভালোবাসা প্রদর্শন ও সহানুভূতিশীল দৃষ্টান্তমূলক কাজ হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জীবন রক্ষায় নিরাপত্তা চেয়ে বীরগঞ্জ থানায় অভিযোগ

বীরগঞ্জ উপজেলা ভূমি অফিসের ৩য় শ্রেণীর কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতি

শ্রীলঙ্কায় নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে বাস, নিহত ১৩

মাধ্যমিক শিক্ষাব্যবস্থা জাতীয় করণের দাবীতে দিনাজপুরে শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ

হরিপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ

দিনাজপুরে বট-পাকুড়ের ব্যতিক্রমী বিয়ে

চিরিরবন্দরে ধানের শীষের নির্বাচনী প্রচারণা শুরু

পীরগঞ্জে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইন শীর্ষক গোলটেবিল বৈঠক