Thursday , 15 September 2022 | [bangla_date]

বীরগঞ্জে ইউপি সদস্য কর্তৃক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হেনস্তার অভিযোগ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে ইউপি সদস্য অজিবুল ইসলাম কতৃক উপজেলার ৯৫ নং মাহাতাবপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে রাস্তায় আটক করে চার্জ ও অশ্লীল ভাষা প্রয়োগ সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে । বীরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার বরাবরে আনিত অভিযোগের বিষয়ে প্রকাশ থাকে যে, গত ৮ সেপ্টেম্বর, ২০২২ ইং তারিখে সহকারী উপজেলা শিক্ষা অফিসার গীতা রানী সরকার ৯৫ নং মাহাতাবপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পরিদর্শন করেন। ঐদিন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ ইয়াহিয়া সংশ্লিষ্ট মহোদয়ের কাছে অর্ধদিবস ছুটি গ্রহণ পূর্বক বিদ্যালয় ত্যাগ করে বাড়ি যাওয়ার পথে গোলাপগঞ্জ বাজারের উত্তর পার্শ্বে সেমি- অটো রাইস মিল সংলগ্ন ফিডার রোডে দুপুর ১ টার পরে উক্ত জায়গায় মরিচা ইউপির ৪ নং ওয়ার্ড সদস্য অজিবুল ইসলাম আকস্মিক ভাবে এই প্রধান শিক্ষকের মোটরসাইকেল গাড়ির সামনে এসে পথরোধ করে চার্জ করা সহ উচ্চস্বরে অশ্লীল ভাষা প্রয়োগ করতে থাকেন এবং জোরপূর্বক গাড়ির চাবিও উঠিয়ে নেয়। উল্লেখ্য যে, উক্ত ঘটনায় সরকারি ও ব্যক্তিগত,সামাজিক মর্যাদা মারাত্মকভাবে ক্ষুন্ন এবং মর্যাদা হানিকর অবস্থার বিষয়ে অত্র ইউনিয়নের দায়িত্বশীল সহ উপজেলার দায়িত্বরত শিক্ষকদের সাথে মতবিনিময় করে উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য গোলাপগঞ্জ ক্লাস্টারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাক্ষরিত শীটের সংযুক্তিসহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে উপজেলা শিক্ষা অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ করেন প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ ইয়াহিয়া। এমতাবস্তায় বিষয়টির সত্যতা রয়েছে মর্মে ১৩ সেপ্টেম্বর অভিযোগের আবেদন কপিতে সহকারী উপজেলা শিক্ষা অফিসার গীতা রানী সরকার যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট বিনিত সুপারিশ করে স্বাক্ষর করেন। এ ব্যাপারে প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ ইয়াহিয়া এর সাথে কথা হলে তিনি জানান, স্থানীয় ইউপি সদস্য অজিবুল ইসলাম সহ একটি কুচক্রীমহল তাদের হীনস্বার্থ চরিতার্থ করার লক্ষে উদ্দেশ্য প্রনোদিতভাবে তার বিরুদ্ধে স্বরযন্ত্রে লিপ্ত হয়ে সরকারি,ব্যক্তি ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে অপপ্রয়াস চালানো সহ অতিউৎসাহিত হয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে যা আদৌও সঠিক নয়। তাই স্বরযন্ত্রকারীদের ঘৃন্যকর কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এহেন কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ পাঁচ হাফেজকে উপহার দেয়া হল বাইসাইকেল

সারাদেশে দিনে ১ কোটি টিকাদান কর্মসূচী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী

অশ্রুসিক্ত ভালোবাসায় সহকারী শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান

বিরামপুরে সাংবাদিকদের সাথে আলতাফুজ্জামান মিতা’র মতবিনিময়

বীরগঞ্জে বালু মহলে অব্যাহত অভিযান। চালকদের জেল জরিমানা, বালু বোঝাই ৩ ডাম্পট্রাক আটক

বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পীরগঞ্জের কে.এস কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের যোগদান

দেশের উন্নয়ন ও মুক্তির প্রতিটি মুহূর্তে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে -ব্যারিস্টার নওশাদ জমির

কাঁচা মরিচের ঝাঁজ বাড়লেও আজ থেকে কমতে পারে হিলি স্থলবন্দর দিয়ে কাচাঁ মরিচ আমদানি শুরু

কাঁচা মরিচের ঝাঁজ বাড়লেও আজ থেকে কমতে পারে হিলি স্থলবন্দর দিয়ে কাচাঁ মরিচ আমদানি শুরু

করোনাকালীন মুহূর্তে মানুষের অসহায়ত্বকে নিয়ে তামাশা ও মিথ্যাচার করছে বিএনপি -মনোরঞ্জন শীল গোপাল এমপি