Sunday , 11 September 2022 | [bangla_date]

বীরগঞ্জে গ্যাস সিলিন্ডারের অগ্নিকান্ডে নারী-শিশুসহ ৫জন দগ্ধ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ গাড়ীতে ব্যবহৃত বড় এলপিজি গ্যাস সিলিন্ডার হতে রান্নার কাজে ব্যবহৃত ছোট সিলিন্ডারে গ্যাস স্থানান্তরের সময় দিনাজপুরের বীরগঞ্জে অগ্নিকান্ডে নারী-শিশুসহ ৫জন দগ্ধ হয়েছে। দগ্ধদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন বীরগঞ্জ পৌর শহরের সেন্টারপাড়া এলাকার মোঃ আলাউদ্দিনের ছেলে মোঃ জাহিদুল (৩৫), আহত জাহিদুলের ছেলে মোঃ জয় (১৩), মোঃ বেলাল হোসেনের স্ত্রী মোছাঃ শাহানা (৩৫), মেয়ে লামিয়া খাতুন (২) এবং মোঃ মাইন উদ্দিনের ছেলে মোঃ সাইদুর (৫)। অবস্থার অবনতি হলে মোঃ জয় এবং মোঃ সাইদুর কে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শনিবার দুপুর ২টায় পৌর শহরের সেন্টারপাড়া এলাকার মরহুম গাদোল ড্রাইভারের বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বীরগঞ্জ ফায়ার ষ্টেশনের ওয়ার হাউজ ইন্সেপেক্টর মোঃ মেরাজ আলী জানান, নিজ বাড়ীতে বসে গাড়ীতে ব্যবহৃত বড় এলপিজি গ্যাস সিলিন্ডার হতে রান্নার কাজে ব্যবহৃত ছোট সিলিন্ডারে গ্যাস স্থানান্তর করছিলেন বীরগঞ্জ পৌর শহরের সেন্টারপাড়া এলাকার মোঃ আলাউদ্দিনের ছেলে মোঃ জাহিদুল। এ সময় সিলিন্ডারে আগুন লেগে গেলে তিনি সহ পরিবারের এবং প্রতিবেশি নারী ও শিশুসহ ৫জন অগ্নিদগ্ধ হন। সংবাদ পেয়ে ফায়ার ষ্টেশনের একদল কর্মী আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দে মুকিত সৌরভ জানান, ঘটনায় দগ্ধ নারী ও শিশুসহ ৫জনকে হাসাপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এদের মধ্যে মোঃ জয় এবং মোঃ সাইদুর কে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা ও হত্যার চেষ্টার অভিযোগে দিনাজপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক হুইপ ইকবালুর রহিমসহ ৫৯জনের বিরুদ্ধে মামলা

দিনাজপুরে সরকারি বেসরকারি প্রতিনিধিদের নিয়ে সমন্বয় সভা

হিলিতে বেড়েছে আদা, ডিম ও পেঁয়াজের দাম

ঘোড়াঘাটে নিরাপত্তা জোরদারে পুলিশের  শতাধিক মোটরসাইকেল তল্লাশি

ঘোড়াঘাটে নিরাপত্তা জোরদারে পুলিশের শতাধিক মোটরসাইকেল তল্লাশি

ঠাকুরগাঁওয়ে হরিজন ও দলিতদের চাকুরীর ক্ষেত্রে ৮০শতাংশ কোটা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

শিক্ষকদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে বোদায় বিক্ষোভ   সমাবেশ

শিক্ষকদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে বোদায় বিক্ষোভ সমাবেশ

বীরগঞ্জ উপজেলা ইউপিতে নৌকার মাঝি হলেন যারা

রাণীশংকৈল পৌর শহরে রাজবাড়ীতে ৫টি দোকান ঘর পুড়ে ছাই

আটোয়ারীতে এগারো সভা

রাণীশংকৈলে বঙ্গবন্ধু’র ১০৩ তম জন্মবার্ষিকী