Monday , 19 September 2022 | [bangla_date]

বীরগঞ্জে পাটবীজ চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যে বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে পাটবীজ চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর -২০২২) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও জেলা পাট অধিদপ্তরের আয়োজনে “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের আওতায় দিনব্যাপী পাটবীজ চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১১ ইউনিয়ন হতে ৫০ জন পাটবীজ চাষী প্রশিক্ষণে অংশ নেয়।

প্রশিক্ষণে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহানা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। প্রশিক্ষণ প্রদান করেন দিনাজপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেন ও জেলা পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার মালাকারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা হিরা চন্দ্র। প্রশিক্ষণ প্রদান শেষে পাটচার্ষীদের মাঝে পাটজাত ব্যাগ ও নগদ অর্থ প্রদান করেন প্রধান অতিথি মো. আমিনুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ভুমি সেবা সপ্তাহের উদ্ভোধন !

মহান বিজয় দিবসে পঞ্চগড়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জেলা পরিষদ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন অন্তরভুক্ত করার দাবীতে পীরগঞ্জে মানববন্ধন ও সমাবেশ

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, গুলিবর্ষণ গ্রেপ্তার ৫

বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

বীরগঞ্জে মোহনপুর ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে জিয়া সভাপতি ও সাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

জিয়া হার্ট ফাউন্ডেশনের লিকুইড মেডিকেল অক্সিজেন গ্যাস প্ল্যান্টের মাধ্যমে অক্সিজেন সরবরাহ উদ্বোধন

কাহারোলে অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই

পঞ্চগড়-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার সমর্থনে জাতীয় পার্টির গণসংযোগ ও লিফলেট বিতরণ

অবসরে গেলেন পঞ্চগড়ের করোনা যোদ্ধা ইপিআই সুপারিনটেনডেন্ট লাবু