Thursday , 22 September 2022 | [bangla_date]

বীরগঞ্জ পল্লীতে নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে চিলকুরা ছোট ঢেপা নদীতে ডুবে আতিক হাসান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চিলকুরা (শাপলা)গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আতিক ওই এলাকার ফজর আলীর ছেলে।
পারিবারিক ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শিশুটির বাবা-মা ঢাকায় থাকার সুবাদে একই গ্রামে নানা লতিফ ইসলাম বাড়িতেই থাকেন। আতিক দুপুরে খেলছিল, এ সময় সবার অজান্তে বাড়ির পাশে নদীর পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর নানার পরিবার শিশুটিকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর নদীতে তার দেহ ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন জানান, এটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। শিশু আতিকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

৫৮ তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে সুইডেনে গেলেন ডা.ডিসি রায়

ঠাকুরগাঁও জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারন সভা

হরিপুরে মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া ৫৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ

বীরগঞ্জে মোবাইলে আসক্তি স্ত্রী, স্বামীর সাথে অভিমানে আত্মহত্যা

বিরলে আলোচিত ভ্যানচালক আসাদুল হত্যা মামলার মূল আসামী মুন্নাসহ ৩ জন গ্রেফতার

জাহিদুর সভাপতি- জিয়া সম্পাদক পীরগঞ্জে উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে দৈনিক করতোয়ার ৪৭ বছরে পদার্পন অনুষ্ঠান ।

জিনজিয়াং চীনের ফ্যাঁসিবাদী চরিত্রকে উন্মোচিত করেছে

বোদায় চোরাই এন্ড্রয়েট মোবাইল ফোন উদ্ধার করেছে বিসিপিআরটিএ