Tuesday , 20 September 2022 | [bangla_date]

বীরগঞ্জ প্রতিদিনের কর্তৃপক্ষের নিকট অনুদানের চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে বহুল প্রচারিত অনলাইন পোর্টাল ” বীরগঞ্জ প্রতিদিন এর সম্পাদক ও কর্তৃপক্ষের নিকট
১ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর -২০২২) বেলা ১২ টায় বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বীরগঞ্জের বহুল প্রচারিত অনলাইন পোর্টাল ” বীরগঞ্জ প্রতিদিন” এর পাঠক ফোরামের আয়োজনে বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি ঢাকাস্থ বীরগঞ্জ সমিতি -এর সাধারণ সম্পাদক মো.সফিউল ইসলাম জুয়েল কর্তৃক বীরগঞ্জ প্রতিদিন কতৃপক্ষের নিকট ১ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে বীরগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জয়ন্ত কুমার ঘোষ এর সভাপতিত্বে ও বীরগঞ্জ প্রতিদিন অনলাইন পোর্টালের সম্পাদক
আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মোশারফ হোসেন বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি ঢাকাস্থ বীরগঞ্জ সমিতি -এর সাধারণ সম্পাদক মো.সফিউল ইসলাম জুয়েল,বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরিয়াস সাঈদ সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো.শামীম ফিরোজ আলম, (সাবেক) যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াসিন আলী, বীরগঞ্জ পাবলিক লাইব্রেরীর সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রোকনুজ্জামান বিপ্লব, বীরগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রতন ঘোষ পীযূষ, বিশিষ্ট সমাজসেবক সোহেল আহমেদ প্রমুখ। চেক হস্তান্তর শেষে সফিউল ইসলাম জুয়েল সভাপতি ও আব্দুর রাজ্জাক সম্পাদক হিসেবে মানবিক বীরগঞ্জ নামের একটি কমিটির ঘোষণা দেন নুরিয়াস সাঈদ সরকার।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দূ’র্ণীতির মা’মলায় সেতাবগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও অফিস সহকারী জে’লহা’জতে

ডাঃ নাসিমা জাহানের ‘রণাঙ্গনে বীরাঙ্গনা’ বইয়ের মোড়ক উন্মোচন

ঠাকুরগাঁওয়ে আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানাপ্রাচীর ঘেঁষে ইটভাটা–ভোগান্তিতে শিক্ষক ও শিক্ষার্থীরা ওফোড়

বীরগঞ্জ থানাপাড়া জামে মসজিদ এর উদ্যোগে বিনামূল্যে বাইসাইকেল ও পুরস্কার বিতরণ

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

পঞ্চগড়ে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বিপি স্কুল জয়ী

সাপের কামড়ে প্রাণ গেল ওঝার ছেলের

চলতি বছর প্রাথমিকের সব পরীক্ষা বাতিল

ঠাকুরগাঁওয়ে ‘ইএসডিও স্কিল ডেভলপমেন্ট সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

পীরগঞ্জে গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতা