Friday , 23 September 2022 | [bangla_date]

বীরগঞ্জ প্রবীণ আ.লীগ নেতা আবুল কালাম এর নামাজের জনাজা অনুষ্ঠিত

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ উপজেলার প্রবীণ আ.লীগ নেতা আবুল কালাম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। বৃহস্পতিবার বিকেল ৫ টা ৩০ মিনিটে উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের মুরারীপুর বাজারে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও ৮ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তিনি ১নং শিবরামপুর ইউনিয়ন আ.লীগের ৭নং ওয়ার্ড সভাপতি ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুমিনুল ইসলামের পিতা। তার মৃত্যুতে শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দিনাজপুর -১(বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, সাধারণ সম্পাদক মোঃ নুরিয়াস সাঈদ সরকার সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। মরহুমের নামাজের জনাজায় ব্যাপক উপস্থিতি ঘটে। জানাজা শেষে শুক্রবার সকাল ১১ টায় মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্তানে দাফন কার্য সম্পাদন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন, থানায় স্বামীর আত্মসমর্পণ

বীরগঞ্জে মাছ চাষে নরেন দাস ও তার দলের সফলতা

বীরগঞ্জে মাছ চাষে নরেন দাস ও তার দলের সফলতা

পঞ্চগড়ে কমলাপুর বাজার হতে লাঙ্গলগাঁও পর্যন্ত সড়ক পাকাকরনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত

বোদায় আওয়ামী লীগের  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বোদায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বীরগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

ঠাকুরগাঁয়ে টাঙ্গন নদীতে মাছ ধরা উৎসব

ঘোড়াঘাট বস্তা পদ্ধতিতে আদা চাষে সাড়া

হরিপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উপলক্ষ্যে উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট এর উদ্যোগে দিনাজপুরে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী

পীরগঞ্জে রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ