Tuesday , 6 September 2022 | [bangla_date]

বোচাগঞ্জে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার রনগাঁও ইউনিয়নের রামপুর গ্রামে নিজ বাড়ী থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে বোচাগঞ্জ থানা পুলিশ।
গতকাল ৩ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় রনগাঁও ইউনিয়ন পরিষদের প্রাক্তন সদস্য মোঃ মোস্তফার ২য় পুত্র রামপুর নিবাসী মোঃ সাইদুর রহমানের (৩৪) লাশ নিজ বাড়ীর আঙ্গীনায় পড়ে ছিল বলে এলাকাবাসী জানান। খবর পেয়ে বোচাগঞ্জ থানা পুলিশ ও এএসপি (সার্কেল) মোঃ রৌশন আলী, ওসি (তদন্ত) মোঃ মতিয়ার রহমান ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশের সুরত হাল লিপিবদ্ধ করেন।
নিহত সাইদুর রহমানের পিতা মোঃ মোস্তফা বলেন, আমার ছেলে কে যারা হত্যা করেছে আল্লাহ তার বিচার করবে। থানা পুলিশের ধারণা, শুক্রবার দিবাগত রাতে এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। বোচাগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ মতিয়ার রহমান বলেন, এই মুহুর্তে কিছু বলা যাচ্ছে না, ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে। তবে নিহতের গলায় ও মাথায় কাটা দাগ আছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
গড়েয়ায় ৩টি গরু চুরি

গড়েয়ায় ৩টি গরু চুরি

অনুমোদন পেল দেশে উদ্ভাবিত কোভিড টেস্ট কিট

ঠাকুরগাঁওয়ে শেষ পরীক্ষার দিন ভুয়া দাখিল ১৯ পরীক্ষার্থী আটক

এপেক্স ক্লাবের দায়িত্ব হস্তান্তরকালে স্বরূপ বকসী বাচ্চু এপেক্স ক্লাব পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে

পীরগঞ্জে মৎস্য সপ্তাহ উদ্ধোধন ও আলোচনা সভা

জনগণের মুখোমুখি জেলা প্রশাসক পঞ্চগড়ে গণশুনানিতেই অধিকাংশ সমস্যার সমাধান হচ্ছে

বীরগঞ্জে ভিক্ষার টাকায় চলছে প্রতিবন্ধী প্রমিলার সংসার

হরিপুরে ড্রেনের ময়লা-আবর্জনা রাস্তায়, চরম জনদুর্ভোগ

পীরগঞ্জে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেফতারে স্বারকলিপি

বীরগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ