Thursday , 1 September 2022 | [bangla_date]

ভাই বোনের রক্ত দানে বেঁচে গেল মুমূর্ষু রোগীর প্রাণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ অঙ্গীকার,রক্তের অভাবে মারা যাবে না কেউ আর”প্রচেষ্টা ব্লাড ব্যাংকের ডাকে সাড়া দিয়ে রবিরাব দুপুরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে সংকটময় মুহূর্তে জরুরি ভাবে অসহায় এক মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে রক্তদানে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সনকা গ্রাম থেকে ছুটে আসেন আপন ভাই-বোন সেলিম ইসলাম (২৩) তার বড় বোন রিক্তা খাতুন (২৭)। এতে বেঁচে যায় অসহায় মানুষটির জীবন।

সেলিম ইসলাম প্রচেষ্টা ব্লাড ব্যাংক (PBB) বাংলাদেশ এর সহ-সাংগঠনিক পদে নিযুক্ত থেকে নিজে রক্ত দিয়ে ও অপরকে উৎসাহ প্রদান করে আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।

প্রচেষ্টা ব্লাড ব্যাংক এর সদস্যদের ধন্যবাদ জানিয়ে তার বোন রিক্তা খাতুন বলেন, আমি যখন আমার ভাই এর কাছে শুনি সকাল হতে অসহায় পরিবারটি ব্লাড সংগ্রহ হচ্ছে না। আর ব্লাডছাড়া অপারেশন অনিশ্চিত তখন এ আমরা দুই ভাই বোন এ ব্লাড দেওয়ার সিদ্ধান্ত নেই। কারণ একজন মানুষের বিপদে আপদে আমাদের সবসময় পাশে থাকা উচিত।

এ ব্যাপারে, বীরগঞ্জের তরুন সমাজ সেবক সোহেল আহমেদ বলেন, দুই ভাই বোনের এই রক্তের ঋণ আমরা শোধ করার মতো নয়। তারা যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। এই ঘটনাটি আগামী দিনে আমাদের প্রজন্মকে উৎসাহিত করবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
দিনাজপুর সদর-৩ আসনে খালেদা জিয়া প্রার্থী ঘোষিত হওয়ায় জিয়া হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

দিনাজপুর সদর-৩ আসনে খালেদা জিয়া প্রার্থী ঘোষিত হওয়ায় জিয়া হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

পীরগঞ্জে খ্রীষ্টান এসোসিয়েশনের কম্বল বিতরণ

পীরগঞ্জে দুই দিনব্যাপী দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা

পুলিশের উপর হামলা পীরগঞ্জে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার \ গ্রেফতার ৫

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র ভানোর এনএইচ উচ্চ বিদ্যালয়ের ৮৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

পার্বতীপুরে বিনামূল্যে পাটবীজ  ও রাসায়নিক সার বিতরণ

পার্বতীপুরে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ

বিএসএসসিআর ৪র্থ কনফারেন্সে অংশ নিতে বৃহত্তর দিনাজপুরের ৪০জন শিক্ষক, সাংবাদিক,  লেখক, গবেষক যাচ্ছেন কুমিল্লায়

বিএসএসসিআর ৪র্থ কনফারেন্সে অংশ নিতে বৃহত্তর দিনাজপুরের ৪০জন শিক্ষক, সাংবাদিক, লেখক, গবেষক যাচ্ছেন কুমিল্লায়

বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক বিষপানে আত্মহত্যা

পঞ্চগড় প্রেসক্লাবে ১৪৪ ধারা জারি

মাদ্রাসায় তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের উপর হামলা