Wednesday , 7 September 2022 | [bangla_date]

মহিলা পরিষদের আন্তর্জাতিক সিডও দিবসে বক্তারা সিডও সনদে নারীর প্রতি সকল বৈষম্য বিলোপ করার কথা থাকলেও এখনও তা বাস্তবায়ন হচ্ছে না

মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে নিজস্ব কার্যালয় আন্তর্জাতিক সিডও দিবস-২০২২ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি কানিজ রহমান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক ড. মারুফা বেগম। মুখ্য আলোচ্যক হিসেবে আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ শফিকুল ইসলাম ও সংগঠনের সহ-সভাপতি অধ্যক্ষ অর্চনা অধিকারী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি মিনতি ঘোষ, আন্দোলন সম্পাদক গৌরী চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক রুবিনা আখতার। সঞ্চালকের দায়িত্ব পালন করেন নির্বাহী সদস্য রুখসানা বিলকিস। বক্তারা বলেন, সিডও সনদে নারীর প্রতি সকল বৈষম্য বিলোপ করার কথা থাকলেও এখনও তা বাস্তবায় হচ্ছে না। জাতিসংঘ কর্তৃক সিডও সনদ সারাবিশে^ অনুমোদন দিয়েছে এবং বাংলাদেশ সরকার তাতে স্বাক্ষর করেছে অথচ বিভিন্ন করণে সরকার এই আইনের ধারাগুলো বাস্তবায়নে বাধাগ্রস্থ হচ্ছে। নারীর নাগরিক অধিকার ও আইনী সমতা নিশ্চিত করা, যার মাধ্যমে নারী গণ জীবনে ও সমাজে পুরুষের সমপর্যায়ে সকল সুবিধা ভোগ করতে পারবে। সিডও সনদের ধারা-২ এ বলা হয়েছে সনদের প্রাণ সমতার সংগা, সম অধিকারের সুরক্ষা প্রদান। ধারার-১৬ তে বিবাদ, অভিভাবকত্ব প্রজনন ক্ষমতাকে সামাজিক ও দায়িত্ব হিসেবে স্বীকৃতি-এই দুই ধারার সংরক্ষণ তুলে নিয়ে সিডও বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঐতিহ্যবাহী নবরূপীর বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত আব্দুস সামাদ-নাজমুল হক-সিফাত-ই-জাহান শিউ-এ্যাডঃ নুরুল ইসলাম পরিষদের শপথ গ্রহন

বীরগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৬ জন গুরতর আহত।

গুলশান মার্কেট ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন

আটোয়ারীতে ডোবার পানিতে  পড়ে দুই শিশুর মৃত

আটোয়ারীতে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত

ঠাকুরগাঁওয়ে কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড, জনজীবন স্থবির ক্ষয়ক্ষতি প্রচুর পরিমাণ

বীরগঞ্জে পবিত্র মাহে রমজানে বেড়েছে তরমুজ, কলাসহ নিত্যপণ্যের দাম

বীরগঞ্জে পবিত্র মাহে রমজানে বেড়েছে তরমুজ, কলাসহ নিত্যপণ্যের দাম

পার্বতীপুরে আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

জানুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি শুরু : প্রধানমন্ত্রী

ফুলবাড়ী ও ঘোড়াঘাটে আ’লীগ-ছাত্রলীগের ৭ নেতা গ্রেপ্তার

আটোয়ারীতে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন